কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ মাত্রই চায় সুখ । সুখের অন্বেষায়ই নিবদ্ধ থাকে মানুষের সকল আশা-আকাংখা ৷ কেউ সুখ সন্ধান করে বিশ্তবৈভব ও আলো ঝলমল জীবনযাত্রায়, কেউ মর্যাদাপূর্ণ বৃত্তিতে, কেউ শুভবিবাহে, কেউ প্রান্টিক হবার পরেই দেখা যায় সুখ যা পাওয়া গেল তা একেবারেই ক্ষণস্থায়ী । কিংবা প্রায়শ দেখা যায়, লক্ষ্য অ্জনেই কোন সুখ বা তৃপ্তি পাওয়া গেল না । আসল কথা হলো এবস্বিধ লক্ষ্য অর্জনের মাধ্যমে সত্যিকার সুখ অলভ্য। কেউ পূর্ণ সুখের লক্ষ্য অর্জিত হয়েছে ভাবার পরেও দেখতে পায় বহু সমস্যাই তাদের ব্ব্রিত বা মনের শাত্তিভঙ্গ করছে। সত্যিকার সুখ-শান্তি-আনন্দ ও আয়েস একমাত্র আল্লাহকে স্মরণের মাধ্যমেই লাভ করা যায়। এ কথাটিই আল্লাহ বলেছেন একটি আয়াতে $ যারা ঈমান আনে ও আল্লাহর স্মরণে যাদের আত্মা তৃপ্তি পায় তারাই সম্ভব । সূরা আর-রা'দ $£ ২৮ এটি । এ সম্পর্কে অবহিত না হয়ে বহু মানুষ এই ভেবে প্রতারিত হয় যে পার্থিব সম্পদ অর্জনেই বুঝি সুখ লাভ হয়। একদিন মরতে হবে এবং বিচারদিনের হিসেব-নিকেশের সন্মুখীনও হতে হবে, এ কথা ভুলে গিয়ে এই লোভাতুর ব্যক্তিরা জাগতিক সম্পদ অর্জনের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে । কিন্তু এ এক বড় মোহ । এ জগতের কোন সম্পদই প্রকৃত শাস্তি ও সুখের সন্ধান দিতে পারে না । কেবল মুমিনগণ, যারা আল্লাহর প্রেমে আত্মহারা এবং যারা তাদের প্রতি আল্লাহর দয়া, অনুকম্পা ও সুরক্ষা সম্পর্কে অবহিত, তারাই শুধু চিত্তের শাপ্তি _ নিবিড় সৌম্যাবস্থা অর্জন করতে পারে। আল্লাহর সৃষ্টির সাক্ষ্য দেখতে পায় ও সর্বদা তাকে স্বরণ করে যারা কেবল তাদেরই চিত্তে এই প্রশান্তি উপহার দেন আল্লাহ । অতএব অন্য কোন উপায়ে সুখ-শান্তি ও পরমার্থ লাভের চেষ্টা বৃথা ।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।