qB জনগোষ্ঠী এর একটি প্রকৃষ্ট উদাহরণ ৷ নবী মুসা (আঃ) ইসরায়েলের জন্যে । কিন্তু ফেরাউন ও তার বাহিনী তাঁদের ধাওয়া করে। ধাওয়া খেতে খেতে তাঁরা সমুদ্রতীরে এসে পৌছার পর ফেরাউনের হাতে ধরা পড়ার আশঙ্কায় দুর্বল ঈমানের কিছু লোক হতাশায় ভেঙ্গে পড়ে। কিন্তু নবী মুসা (আঃ) নিঃশঙ্কচিত্তে বলেন, “আমার রব আছেন আমার সঙ্গে, তিনিই আমায় পথ দেখাবেন।" __ সূরা আল-শুয়ারা £ ৬২ এভাবে তিনি মুমিনদের প্রতি আল্লাহর সাহায্যের ওপর নিজের বিশ্বাস প্রদর্শন করেন । বস্তুত আল্লাহ্ সাগরের জলরাশিকে দ্বিধাবিভক্ত করে মান পথ দিয়ে নবী মুসা (আঃ) ও তাঁর সহচরদের অপর তীরে পার করে দেন, আবার সঙ্গে সঙ্গেই দ্বিধাবিভক্তি তুলে দিয়ে সাগরের জলরাশি এক করে দেন, ফলে অথৈ জলে ডুবে মরে পেছন পেছন ধাওয়া করে আসা ফেরাউন ও তার সৈন্যরা । একজন ঈমানদার ব্যক্তি, যিনি আল্লাহ্র সঙ্গে ঘনিষ্ঠ, আল্লাহ্কে বন্ধরূপে জীবনের প্রতিপদে এই রহস্যের অভিব্যক্তি দেখতে পান । সাগরের জলরাশি দ্বিধাবিভক্তিকরণের মত অলৌকিক ঘটনা হচ্ছে আল্লাহর নিদর্শনসমূহের একটি যেসব নির্দশনের কিছু কিছু আল্লাহ কোন কোন নবীকে দেখিয়েছেন। তবে বিশ্বাসীরা যদি অকৃত্রিম শুদ্ধ মননে ধ্যান করেন এবং প্রতিটি ঘটনায় আল্লাহর সৃষ্টি ও কুরআনের আয়াতসমূহ স্মরণ করেন তাহলে প্রতিটি পরিস্থিতিতেই আল্লাহর সাহায্য ও সহায়তার অলৌকিক অভিব্যক্তি দেখতে পাবেন। বহু আয়াতে আল্লাহ্ মুমিনদের অবহিত করেছেন তাঁদের প্রতি তাঁর সাহায্য সম্পর্কে । দৃষ্টাস্তস্বরূপ একটি আয়াতে তিনি বলেছেন, তাঁর ইচ্ছায় মুমিনদের শত্রুরা তাঁদের সংখ্যা দ্বিগুণ দেখতে পাবে $ অবশ্যই দুটি সেনা দলের মোকাবেলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল-_ একটি সেনাদল আল্লাহর পথে যুদ্ধ করছিল, অপর
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।