আল্লাহর ধর্মকে সাহায্য করে এভাবে £ হে মুমিনগণ! তোমরা যদি আল্লাহ্কে সাহায্য করো তাহলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগল দৃঢ়ভাবে স্থাপন করবেন। -_ সুরা মুহাম্মদ £ ৭ মুমিনদের জীবনব্যাপী সাধনা হচ্ছে মানবসমাজের কাছে কুরআনের মূল্যবোধণ্ডলো তুলে ধরা ও আল্লাহর বাণী প্রচার করা । পক্ষান্তরে, ইতিহাসের সর্বযুগেই দেখা গেছে কিছু অবিশ্বাসী লোক দল বেঁধে বিশ্বাসীদের বিরুদ্ধাচরণ করেছে এবং কোথাও চাপ প্রয়োগে, কোথাও শক্তিপ্রয়োগে তাঁদের সাধনপথে বিঘ্ন সৃষ্টি করেছে । তিনি মুমিনদের সাহায্য ও সহায়তা করবেন। মুমিনদের মধ্যে যারা আন্পাহ্র লাভ করেন । আল্লাহ্ তাদের সকল কাজ সহজ সমাপ্তিতে পূর্ণ করেন, সকল প্রচেষ্টা সফল করেন, কঠিনতম সমস্যার সহজ সমাধান করে দেন। এমনকি দুর্বল বিশ্বাসের লোকেরা যখন হতাশ ও দিশেহারা হয়ে হায় হায় করে, কপালে করাঘাত করে লুটিয়ে পড়েছে তখন আল্লাহ্ তাদের সাহায্য প্রেরণ করেছেন ও তাদের কামিয়াব করেছেন। মুমিনেরা যারা আল্লাহ্র সাহায্য ও সমর্থন সম্পর্কে নিশ্চিত ও নিঃসন্দেহ তাঁরা কখনো নিরাশ হন না, বরং উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করেন আল্লাহ কিভাবে ঘটনার সমাপ্তি টানেন তা দেখার জন্যে । নবী মুসা (আঃ) ও তাঁর
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।