To আপনি আপনার রবের পথে আসার জন্য মানুষের প্রতি আহ্বান জানান জ্ঞান ও সদুপদেশ দিয়ে এবং তাদের সাথে বিতর্ক করুন সহৃদয়তার সঙ্গে । আপনার রব ভালোভাবেই জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে। আর কে আছে সঠিকপথে তাও তিনি ভালোভাবেই জানেন। -_ সূরা আল-নাহ্ল $ ১২৫ উদ্ধৃত আয়াতের মর্মার্থ এই যে, মুমিনদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ্ তাদের শত্রুকে “অন্তরঙ্গ বন্ধু"-তে রূপান্তরিত করেন। এটি আল্লাহ্র গোপন রহস্যগুলোর অন্যতম । আসল কথা হচ্ছে, সকল হৃদয়ই আল্লাহ্র হাতে ৷ তিনি যাকে চান তার হৃদয় ও চিন্তাধারা পরিবর্তন করে দেন। আরেকটি আয়াতে আল্লাহ্ সুন্দর শব্দ চয়ন ও নস্র ভাষা ব্যবহারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন । আল্লাহ নবী মুসা (আঃ) ও নবী হারুন (আঃ)- কে ফেরাউনের সঙ্গে সাক্ষাৎ করে নম্রভাষায় আলাপ-আলোচনা করতে আদেশ করেন। ফেরাউনের জুলুম, ওঁদ্ধত্য ও নির্মমতা সত্ত্বেও আল্লাহ্ তাঁর নবীদের আদেশ করেন তার সাথে নম্র ভাষায় কথা বলতে । তার কারণ ব্যাখ্যা করেছেন আল্লাহ্ এভাবে £ আপনারা ফেরাউনের কাছে যান, সে সীমা ছাড়িয়ে গেছে। তার সাথে নস্র ভাষায় কথা বলুন, হয়তো সে শুনবে কিংবা কিছুটা ভয় লাবে। সুরা ত্বাহা £ ৪০-৪৪ এই আয়াতগুলোতে আল্লাহ্ মুমিনদের নির্দেশ দিচ্ছেন তাঁরা তাঁদের শত্রুদের, অবিশ্বাসীদের ও উদ্ধত-প্রকৃতির ব্যক্তিদের সঙ্গে আলাপে-আচরণে কি ধরনের মনোভাব গ্রহণ করবেন । এই নির্দেশাবলী নিশ্চিতই ধৈর্য, তিতিক্ষা, ইচ্ছাশক্তি, বিনয় ও বিচক্ষণতাকে উৎসাহিত করে। একটি গোপন রহস্য উন্মোচনের সূত্রে আল্লাহ মুমিনদের অবহিত করেছেন যে তাঁর নির্দেশাবলী ও উচ্চ নৈতিক আদর্শের অনুসারী মুমিনদের কাজ তিনি ফলপ্রসূ করবেন এবং তাঁদের শত্রুদের মিত্রে রূপান্তরিত করবেন ।
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।