ডত্তম কাজ ও সুন্দর ভাষা ব্যবহারের ফল মানুষ অবিরত এমন একটি শাতস্তিপূর্ণ পরিবেশ খুঁজছে যেখানে সে নিরাপদে বাস করতে পারে এবং বন্ধুত্বের পরিমন্ডলে আনন্দ-উজ্জ্বল জীবনযাপন করতে সক্ষম হয়। কিন্তু এই আকুতি সত্ত্বেও মানুষ এই মূল্যবোধঞ্তলো অর্জনে সচেষ্ট হয় না, বরং সে নিজেই সংঘাত ও দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় । প্রায়শ মানুষ চায় যে অন্যেরা শান্তি ও নিরাপত্তার সংস্থান করবে ও বন্ধভাবাপন্ন হবে । এটা দেখা যায় পারিবারিক সম্পর্কে, কোম্পানির কর্মী -. শ্রমিকদের সম্পর্কে, সামাজিক শাস্তি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে । কিন্তু বন্ধুত্ব, স্বন্তি ও শান্তি বজায় রাখার জন্যে প্রয়োজন মানবহিতৈষণা । শেষ কথাটি বলার অর্থ, শুধু নিজের সুখ-শান্তি বিবেচনা এবং আপোষ-রফা বা ত্যাগ স্বীকারে অনীহা পরিহার না করলে সংঘাত ও অশান্তি অবধারিত । কিন্তু আল্লাহ - ভীরু মুমিনদের আচরণ হয় ভিন্ন রকম । তাঁরা হন নিঃস্বার্থ, ক্ষমাশীল ও সহিষ্ণু । এমনকি তাদের প্রতি অবিচার করা হলেও সমাজের নিরাপত্তা ও অপরের সুখ-শাস্তিকে নিজের স্বার্থের উর্ধে স্থান দিয়ে নিজের ন্যায্য অধিকার বিসর্জন দিতেও পরাজ্মুখ হন না । তাঁদের আচরণে সৌজন্য ও শিষ্টাচারের ব্যত্যয় ঘটে না। এই মহৎ গুণাবলী অর্জনের জন্য মুমিনদের তাগিদ দিয়েছেন আল্লাহ্ $ একটি ভালো কাজ আর একটি খারাপ কাজ একইরূপ নয় । খারাপ কান্দ পরিহার করে তদস্থুলে একটি ভালো কাজ করো কারও সঙ্গে যদি তোমার শত্রুতা থাকে তাহলে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। একমাত্র যারা একাগ্র বা দৃঢ়চেতা তারা ছাড়া কেউ এটা অর্জন করতে পারবে না। একমাত্র যাদের বড় সৌভাগ্া আছে তারা ছাড়া কেউ এটা অনি করতে পারবেনা । -- সূরা ফুসিলাত £ ৩৪-৩৫
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।