৪৭ বলুন! আমার রব যাকে ইচ্ছে তার জীবিকা বাড়িয়ে দেন কিংবা কমিয়ে দেন, কিন্তু তোমরা যা (আল্লাহর পথে) ব্যয় করবে তা তিনি প্রতিদান করবেন । তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ জীবিকা-দাতা'। = সূরা সাবা £ ৩৯ মুমিনগণ শুধু আল্লাহ্র সন্তুষ্টি ও জান্নাত লাভের আশায় তাঁদের ধন-সম্পদ দান করেন ; কিন্তু আল্লাহ একটি রহস্য উন্মোচন করে জানিয়েছেন তাঁরা যা কিছু ব্যয় করেন তা তাঁদের ফিরিয়ে দেয়া হয়। উপরের আয়াতে যেমন বলা হয়েছে, যা কিছু দান করা হয় আল্লাহ্ তার প্রতিদান দেন । প্রতিদান হয় দুই ভাবে £ এই দুনিয়ার জীবনে আল্লাহ্র নিয়ামত ও অনস্তজীবনে মুমিনদের জন্য আল্লাহ্র তৈরি জান্নাতের অশেষ উপহার ৷ পক্ষান্তরে, যারা আল্লাহর পথে দান করে তাদের বিপরীতে, যারা তাদের সম্পদ দানে কৃপণতা করে কিংবা যারা আল্লাহ্র নির্দেশিত সীমা অতিক্রম করে অতিরিক্ত সম্পদ সঞ্চয়ের বাসনা পোষণ করে আল্লাহ তাদের জীবিকাতাস করেন। যারা কুসিদবৃত্তি করে তাদের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট আয়াতসমূহের একটিতে বলা হয়েছে £ আল্লাহ কুসীদ অবলুস্ত করেন এবং সাদকা বর্ধিত করেন। নিয়ত অকৃতজ্ঞ পাপাচারীকে আল্লাহ্ পছন্দ করেন না। __ সূরা আল-বাকারা £ ২৭৬ মুমিনেরা তাদের সম্পদ দানের বিনিময়ে যে প্রাচুর্য অর্জন করেন সে বিষয়ে আল্লাহ বলেছেন $ যারা তাদের সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করে তাদের রূপক হচ্ছে একটি শস্য-বীজ । একটি শস্য-বীজ সাতটি শীষ উৎপাদন করে এবং প্রতিটি শীযে একশত শসাা-দানা । আন্তাহ্ যাকে ইচ্ছে তার দানের বহুশুণিত প্রতিদান করেন । তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ । -_- সূরা আল-বাকারা £ ২৬১ হে ঈমানদার মুমিনগণ! তোমরা কৃতজ্ঞতা দাবি করে বা কটু কথা বলে তোমাদের দানকে নস্যাৎ করো না এ ব্যক্তির মত যার আল্লাহ ও আখেরাতের ওপর বিশ্বাস নেই কিন্তু দানখয়রাত করে লোক দেখানোর জন্য৷ এ ব্যক্তির প্রতীক হচ্ছে কাদামাট্রির আস্তরণে
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।