কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

8৬ মরুবাসী আরবদের কেউ.কেউ আল্লাহ্‌তে ও শেষ বিচারের দিনে ঈমান এনেছে এবং তারা বিশ্বাস করে যে তাদের দান তাদেরকে আল্লাহ্র অধিকতর নৈকটো ও রাসূল (সঃ)-এর প্রার্থনার সান্নিধ্যে নিয়ে আসবে । বাস্তবিকই তা তাঁদেরকে সেই নৈকটো ও সান্নিধ্যে নিয়ে আসে । আল্লাহ তাঁদেরকে তাঁর রহমতে দাখিল করে নেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়াময় । সূরা আতব-তাওবা £ ৯৯ আল্লাহর পথে যা কিছু ব্যয় করা হয় তাৱ উত্তম প্ৰতিদান পাওয়া যায় কারও সম্পত্তি থেকে দান সম্পর্কে কুরআনের উন্মোচিত আরেকটি রহস্য হচ্ছে এই যে, যা কিছু আল্লাহ্র পথে ব্যয় করা হবে তা অবশ্যই প্রত্যর্পণ করা হবে। কেউ যদি দারিদ্রের ভয়ে ভীত না হয়ে আল্লাহ্র পথে দান করে তাহলে সে সারাজীবন অফুরস্ত নিয়ামত ভোগ করতে থাকে ৷ আল্লাহ্র পথে যা কিছু ব্যয় করা হয় তা পূর্ণরূপে ফেরত পাওয়া যায়। এই প্রতিশ্রুতি সম্বলিত কয়েকটি আয়াত নিম্নে উদ্ধৃত হলো £ তাদের পথপ্রদর্শনের দায়িত্‌ আপনার নয় ; আল্লাহ যাকে চান তাকে সৎপথে নিয়ে আসেন । তোমরা শুধু আল্লাহ্র সন্তুষ্টির জন্য যে দান কর তা তোমাদের নিজেদের উপকারার্থেই কর । যা কিছু তোমরা দান কর তার বিনিময়ে পুরস্কার পুরোপুরি তোমাদের ফিরিয়ে দেয়া হবে । তোমাদের ওপর জুলুম করা হবেনা। -_ সূরা আল-বাকারা £ ২৭২ আল্লাহ্র পথে তোমরা যা কিছু ব্যয় করো তার পূর্ণ প্রতিদান তোমরা পাবে । তোমাদের প্রতি অবিচার করা হবে না। -_ সূরা আল-আনফাল £ ৬০

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।