BH পরিমাণ নয়, দাতার সাধ্যানুসারে আস্তরিকতাপূর্ণ দান । আল্লাহ্ সবকিছুই জানেন এবং তিনি মানুষের বিবেকের ওপরই ছেড়ে দিয়েছেন কতটা সম্পদ তার প্রয়োজনের অতিরিক্ত তা সিদ্ধান্ত করার ভার । যারা জ্ঞাগতিক উচ্চাকাজ্ধা বা সুখ-সম্পদের মোহে মোহাচ্ছন্ন নয় বরং পরকালের জীবন নিয়ে চিন্তিত, তাদের জন্যে দান খয়রাতই হচ্ছে এবাদতের একটি অতি সহজ ও প্রকৃষ্ট রূপ । এটি হচ্ছে আমাদের আত্মাকে লালসার আবিলতা থেকে মুক্ত করার একটি উপায় । এবাদতের এই রূপটি নিঃসন্দেহে মুমিনদের বিচার দিনের হিসাব-নিকাশের জন্য খুবই জরুরী । রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র পথে ব্যয় করে সে অনুগৃহীত হয় £ দুই শ্ৰেণীর লোক অনুগৃহীত হবে £ এক, যে ব্যক্তি কুরআন লাভ করেছে এবং কুরআন অনুসারে জীবনযাপন করেছে ; যা কিছু হালাল বলে হুকুম করা হয়েছে তা সে হালাল বলে গ্রহণ করেছে এবং যা কিছু হারাম বলে হুকুম করা হয়েছে তা সে হারাম বলে বর্জন করেছে। দুই, আরেক শ্রেণীর লোক যাকে আন্লাহ্ সম্পদ দিয়েছেন এবং সেই ব্যক্তি তার সম্পদ স্বজনদের মধ্যে বষ্টন করেছে ও আল্লাহর পথে ব্যয় করেছে। দান করার সময় ভালোটাই দেবেন লোকে প্রায়শ কোন অভাব্গ্রস্ত লোককে বা আর্তজনকে এমন অনুগ্রহ করে যাতে নিজের স্বার্থের কোনরূপ ক্ষতিবৃদ্ধি হয় না । অভাবগ্রস্ত লোককে সাহায্য করার দায় সারা হয় এমন বস্তুসামগ্রী দিয়ে যা তার নিজের কাজে লাগছে না বা পছন্দ হয় না কিংবা হালফ্যাশনে বাতিল হয়ে গেছে। আল্লাহ্ কিন্তু বান্দাদের আদেশ করছেন অপরকে সাহায্যের জন্য নিজের প্রিয় বস্তু-সামগ্রীই দান করতে হবে । ব্যক্তিগত পছন্দের জিনিস দান করা খুব কঠিন কাজ সন্দেহ নেই, কিন্তু আত্মশুদ্ধি ও মোক্ষলাভের জন্য কঠিন ব্রতের বিকল্প নেই ৷ মানুষের কল্যাণে উন্মোচিত আল্লাহর একটি গুরুত্বপূর্ণ গোপন
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।