8২ বিধানের উপযোগী পন্থায় কার্যনির্বাহের জন্য সর্বাস্মক প্রচেষ্টা চালাবে । সে যথার্থ সময়ে সালাত আদায় করবে, সৎকর্মে উদ্যোগী হবে, অনবধানতা পরিহার করবে এবং যে কাজে আল্লাহর অধিকতর সন্তুষ্টি বিধান হবে বলে সে জানে সেটি ছেড়ে আল্লাহর কম সন্তুষ্টি বিধান হবে এমন কাজে উদ্যত হতে সাহস করবে না । কারণ জাহান্বাম, যা' তার পাশেই রয়েছে, সর্বদা তাকে মনে করিয়ে দেবে তার অনস্ত জীবন ও আনল্গাহর শান্তির কথা । এমন ব্যক্তি কম্মিনকালেও তার করণীয় কাজ ফেলে রাখবে না কিংবা কাজে আলস্য বা শৈখিলোর প্রশ্রয় দেবে না বরং তার বিবেকের নির্দেশমত অবিলম্বে ও নিখুঁতভাবে কার্যনির্বাহ করবে। সালাতে নিয়মিত ও নিষ্ঠাবান হবে। এই দুনিয়ার জীবনের মন্দ কাজ অনস্ত্জীবনে ভালো কাজে রূপান্তরিত হবে শুধু তাদের ক্ষেত্রেই যারা নেক আমল করে এবং আল্লাহ্ ও শেষবিচার দিনকে এমনভাবে ভয় করে যেন তারা সদ্য জাহান্বাম দর্শন করে এই জগতে ফিরে এসেছে কিংবা তারা নিজেদের দেহের পাশেই সতত প্রচ্জ্বলিত নরককুণ্ড দেখতে পাচ্ছে। এহেন মুমিন ব্যক্তিগণ পরকাল বিষয়ে নিশ্চিত এবং তারা আল্লাহর সাজাকে ভীষণ ভয় পায় ও সর্বতোভাবে তা পরিহার করতে চায় ।
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।