কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

Bo ইচ্ছাকৃতভাবে পাপাচারে প্রবৃত্ত হয়ে “যা-ই করি না কেন আল্লাহ মাফ করে দেবেন” বলা যুক্তি নয় যুক্তির অপলাপমাত্র । কারণ আল্লাহ তার সেসব বান্দার পাপাচার স্থালন করেন যারা অজ্ঞতাবশতঃই পাপাচার করেছে এবং ক্ষণমাত্র কালক্ষেপণ না করে অনুশোচনা (তওবা) করেছে, সেই পাপাচার থেকে বিরত হয়েছে এবং কৃত পাপকর্মের সংশোধন করেছে ঃ আল্লাহ কেবল তাদের তওবাই কবুল করেন যারা অজ্ঞতাবশত অন্যায় কাজ করে ফেলে কিন্তু করার পর তৎক্ষণাতই তওবা করে। আল্লাহ তাদের প্রতি সদয় হন । আল্লাহ্‌ সর্বজ্ঞ, শ্রেষ্ঠ জ্ঞানী । আর তাদের জন্য তওবা নয় যারা আমৃত্যু অন্যায় কাজ করতেই থাকে আর আসন্ন মৃত্যুর মুখোমুখী হয়ে বলে, “এই আমি তওবা করলাম" এবং তাদের জন্যও তওবা নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায় । তাদের জন্য তৈরি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি সূরা আন-নিসা £ ১৭-১৮ এই আয়াতল্ুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মন্দ কাজের জন্য ক্ষমা পেতে হলে এবং বিচারের দিন কোনরূপ পরিতাপ থেকে রক্ষা পেতে হলে পাপাচার পরিহার অবশ্য কর্তব্য । কোন মুমিন কোন সন্দ কাজ করে ফেললে কালবিলম্ব না করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন । সৎকাজে নিয়োজিত হন যারা গুনাহ মাফ করে দেবেন । প্রাসঙ্গিক কয়েকটি আয়াত নিম্নরূপ £ হবে লাভ-লোকসান হিসাব-নিকাশের দিন। যে ব্যক্তি ঈমান রাখবে এবং নেক আমল করবে আল্তাহ তার মন্দ কাজ মাফ করে দেবেন এবং তাকে দাখিল করবেন জান্বাতের উদ্যানে যার নিচে দিয়ে নদীসমূহ প্রবাহিত, সেখানে সে থাকবে চিরকাল, অনন্তকাল । এটাই হচ্ছে মহাবিজয় । সূরা আত-তাগানুন £ ৯

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।