আল্লাহর প্রতিজ্ঞা £ বান্দার নেক কাজ বহুগুণিত হবে আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়েছেন যে তার বান্দার ভালো কাজের সুফল বহুগুণিত হবে । এই বিষয়ে কুরআনের কয়েকটি আয়াত $ যে ব্যক্তি একটি নেক কাজ করবে সে তার দশ গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার মন্দ কাজের সমানুপাত সাজাপ্রাপ্ত হবে, আর তার ওপর জুলুম করা হবে না। সূরা আল-আন'আম $ ১৬০ আল্লাহ্ কারও প্রতি ধূলি পরিমাণ জুলুম করেন না এবং কোন সরাসরি বিপুল পুরস্কার প্রদান করেন। সূরা আন-নিসা £ ৪০ আল্লাহ্ যে নেক কাজের সুফল বহুগুণে প্রতিদান করেন তার স্পষ্টতম নিদৰ্শন হচ্ছে এই দুনিয়া ও আখেরাতের আয়ুষ্কালের ব্যবধান । এই দুনিয়ায় মানুষের আয়ুঙ্ধাল খুবই সংক্ষিপ্ত, বছর যাটেক, গড়ে । এই সংক্ষিপ্ত আয়ুঙ্ধালে যারা নিজেদের পরিশুদ্ধ করে নেক কাজ করে পরকালে তারা অনন্ত কল্যাণ দ্বারা পুরস্কৃত হয়। এই প্রতিশ্রুতি আল্লাহ্ দিয়েছেন একটি আয়াতে £ সূরা ইউনুস $ ২৬ “অনন্ত "-কালের ধারণাটি উপলক্ধি করতে না পারলে এই পুরস্কারের মহত্তৃ অনুধাবন করা যাবে না । মনে করুন পৃথিবীতে এ যাবৎকাল পর্যন্ত যত লোক জন্মেছে এবং ভবিষ্যতে যত লোক জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকে জীবনের প্রতিটি মুহূর্ত গণনা করতে করতে জীবন অতিবাহিত করলো এবং সব গণনা যোগ করা হলো । রাশিটি এমন কল্পনাতীত বিশাল হবে যে তা একেবারেই দুরুচ্চার্য । তবু “অনস্তের" পাশে এই বিশাল রাশিটি হবে শূন্যের মতোই অর্থহীন । কারণ “অনস্ত' মানে অনিঃশেষ, সীমাহীন সময় ৷ যারা এ জীবনে আল্লাহর কাছে আত্মনিবেদন করেন পরকালে তাদের আবাসস্কূল হবে জান্নাত । সেখানে তাঁরা বাস করবেন অনন্তকাল, তাঁদের আত্মার যেকোন বাসনা পূর্ণ হবে এবং তাতে কোন সীমা-পরিসীমা থাকবে না । এই দৃষ্টান্তটি আল্লাহর করুণা ও নিয়ামতের অকল্পনীয় বিশালত্ব অনুধাবনে সহায়ক হবে।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।