ত অতএব প্রজ্ঞা হচ্ছে একটি নিয়ামত যা আল্লাহ ঈমানদারদের ওপর বর্ষণ করেন। যারা এই প্রজ্ঞা বা বোধশক্তি থেকে বঞ্চিত তারা এমন কি তাদের নিজেদের অবস্থা সম্পর্কেও অবহিত নয়। যেমন ধরুন যারা নিজেদের শক্তি ও সম্পদকে ক্ষমতার উৎস ভাবে তারা উদ্ধত, দুর্বিনীত হয়। তা শুধুই তাদের প্রন্থার অভাব সূচিত করে। কারণ প্রজ্ঞা থাকলে তাদের এই উপলব্ধি হতো যে আল্লাহর ইচ্ছার তুল্য কোন শক্তি নাই, এবং এই উপলব্ধি থেকেই তাদের আচরণ বিনয়নগ্র হতো । কিন্তু তারা ভাবতে পারে না যে আল্তাহ ইচ্ছামাত্র কয়েক মূহূর্তের মধ্যেই তাদের সকল সম্পদ অকিঞ্চিৎকর করে দিতে পারেন, কিংরা তারা অচিরেই পার্থিব সব আহরণ পেছনে ফেলে মৃত্যুবরণ করে সম্পদের চাইতে অধিক নিশ্চিত ও বাস্তব হচ্ছে এই সকল সম্ভাবনা । কেবল মায়াপ্রপঞ্চে বিভ্রান্ত হয়ে বিপথগামী হন না। তারা বস্তুনিচয়ের সারসত্তা অবহিত হয়ে জীবনযাপন করেন । আল্লাহ্ বিশ্বাসীদের বিশ্বাসের মাধ্যমে প্রজ্ঞাপ্রদান করেন। তারা যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করেন ততই তাদের প্রজ্ঞা গভীরতর হয় এবং তারা আরো অধিক পরিমাণে আল্লাহর সৃষ্টির রহস্যসমূহ পরিজ্ঞাত হন ।
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।