যারা খোদা-ভীকু তাদেরই বোধশক্তিতে অভিষিক্ত করেন আল্লাহ্ কুরআনে উন্মোচিত আরেকটি গোপন রহস্য হচ্ছে এই যে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ন্যায়-অন্যায় বিচার করার ও দু'য়ের পাৰ্থক; অনুধাবনের ক্ষমতা দান করেন । এই ক্ষমতাকেই বলে “প্রন্ত্র" । সূরা আল- আনফালে এই রহসাটির বয়ান এ রকম $ তোমরা যারা বিশ্বাস করো! তোমাদের হৃদয়ে যদি আনল্লাহ-ভীতি থাকে, তিনি তোমাদের একটি তুলাদণ্ড দেবেন (যা দিয়ে তোমরা ন্যায়-অন্যায় বিচার-বিবেচনা করতে পারবে), তোমাদের খারাপ করবেন । সত্যই আল্লাহর অনুগ্রহ অপরিসীম । সূরা আল-আনফাল £২৯ পূর্ববর্তী অধ্যায়ে ব্যাখ্যাত হয়েছে £ আল্লাহ অবিশ্বাসীদের প্রজ্ঞা ও বোধশক্তি আচ্ছন্ন করে দেন। এসব লোক যত ধীমানই হোক না কেন, তারা ধর্ম সংক্রান্ত অতি মোটা দাগের বিযয়গুলোও বুঝতে পারে না৷ প্রল্ঞা হচ্ছে ঈমানদারদের এক অনন্য বৈশিষ্ট্য । বেশির ভাগ লোকই মনে করেন বুদ্ধি ও প্রজ্ঞা প্রায় সমার্থক শব্দযুগল ৷ কিন্তু প্রকৃত প্রস্তাবে দু'য়ের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। বুদ্ধি হচ্ছে একটি মানসিক পারঙ্গমতা যা সকলেরই আছে । যেমন একজন পরমাণু বিজ্ঞানী বা অক্কের যাদুকর হওয়াতে বুদ্ধির প্রমাণ পাওয়া যায়। পক্ষান্তরে প্রজ্ঞা হচ্ছে আল্লাহ সম্পর্কে ভয় ও বিৱেকের প্রতি আনুগত্য থেকে উৎসারিত ফল । বুদ্ধির সঙ্গে তার কোন সম্পর্কই নেই ৷ কোন ব্যক্তি অতিশয় বুদ্ধিমান হতে পারে, কিন্তু যুগপৎ খোদাভীরু না হলে সে থেকে যাবে প্রস্ঞাহীন ।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।