আল্লাহ্ অবিশ্বাসীদের বোধশক্তি কিছু লোক যে কুরআনকে বুঝতে পারে না এটা হচ্ছে কুরআনে উন্মোচিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রহস্যগুলোর অন্যতম ৷ এটা বাস্তবিকই একটি গুরুত্বপূর্ণ গোপন রহস্য, কেননা কুরআন হচ্ছে একটি অতিশয় স্পষ্ট, সহজ ও সরল বক্তব্য সম্বলিত বই । যেকোন ব্যক্তি ইচ্ছে করলেই কুরআন পড়তে পারেন জান্নাত ও জাহান্নামের বৈশিষ্ট্যসমূহ ও বহু গোপন রহস্য যার কয়েকটি এই বইতে আলোচিত হয়েছে। কিন্তু তবুও কুরআনের পরম স্বচ্ছতা সত্তেও, আল্লাহর অমোঘবিধানে কিছু লোক কুরআনকে বুঝতে পারে না। এরা পারমানবিক প্রকৌশলী বা জীববিদ্যার অধ্যাপক হতে পারেন, বিজ্ঞানের অতীব জটিল শাখাসমূহ তথা পদাৰ্থবিদ্যা, রসায়নশাস্ত্র বা গণিত এবং বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, শিন্টোবাদ, জড়বাদ বা সাম্যবাদ বুঝতে পারেন। কিন্তু কুরআন কিছুতেই না । তারা কুরআন বহির্ভূত জটিল প্রক্রিয়াগুলো গ্রহণ করতে পারেন কিন্তু আল্লাহ্র স্বচ্ছ ও সহজ ধর্ম বুঝতে পারেন না, দিবালোকের মত স্পষ্ট বিষয়গুলোও তাদের বোধশক্তির উবে থেকে যায় । স্পষ্টতম বিষয়গুলোও তাদের বুঝতে না পারার এই ঘটনাটিও স্বতঃই একটি রহস্য । তাদের বোধ শক্তির এই মারাত্মক ঘাটতিটি দেখিয়ে দিয়ে আল্লাহ এই কথাটিই বুঝিয়ে দিচ্ছেন যে তারা ভিন্ন প্রকৃতির লোক । এর মধ্যে এই সত্যটিরও প্রমাণ পাওয়া যাচ্ছে যে সকল হৃদয়, যুক্তি ও বোধশক্তি আল্লাহর হাতে । আল্লাহ ঘোষণা করেছেন যে, যারা আত্মন্তরিতার অনুভূতিতে আক্রান্ত, অর্থাৎ যারা আল্তাহর কাছে আত্মনিবেদনে পরাত্মুখ, আল্লাহ তাদের হৃদয় ও বোধশক্তি আচ্ছন্ন করবেন । কুরআন ছাড়া আর সবই তারা বোঝে এই ঘটনাটি থেকে আরেকটি প্রমাণ পাওয়া যাচ্ছে যে, তাদের আস্তুরিকতাহীনতার কারণে আল্লাহ তার নিদর্শনসমূহ থেকে তাদের মনোযোগ বিক্ষিপ্ত করেছেন এবং
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।