কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

le যে ব্যক্তি কৃপণ, নিজেকে স্বয়ন্তর ভাবে এবং শুভকে অস্বীকার করে, আমরা তার মুষ্কিলের পথ মমূণ করে দিই । সূরা আল-লাইল $ ৮-১০ বিশ্বচরাচরে, সবকিছুর মালিক ও স্রষ্টা আল্লাহ । আল্লাহর বন্ধুত্ব, সাহায্য ও আনুকৃল্যই হওয়া উচিত মানুষের পরমারাধ্য । আল্লাহকে যে মিত্ররূপে গ্রহণ করে, এবং তার কাছে পূর্ণ আত্মনিবেদন করে সে ইহকাল ও পরকালে প্রাচুর্য ও প্রশান্তির মধ্যে বসবাস করবে, কোন সূত্র থেকেই তার জন্যে হানিকর কোন কিছুর উদ্ভব ঘটবে না । এটি একটি অপরিবর্তনীয় সত্য । এই প্রেক্ষিতে প্রাজ্ঞ ও বিবেকবান প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে কুরআনে উন্মোচিত এই রহস্যগুলো অনুধাবন করা এবং বিজ্ঞোচিত ও সঠিক পথটি গ্রহণ করা। অবিশ্বাসীরা যে এই পরিষ্কার বিষয়গশুলোও বুঝতে পারে না সেটা স্বতঃই আরেকটি রহস্য । যত বুদ্ধিমান ও সুনিশ্চিতই হোক না কেন, তারা, তাদের বিচারবুদ্ধি প্রয়োগ করে না, তাই এ বিষয়গুলো দেখতে ও অনুধাবন করতে তারা অক্ষয় ৷

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।