কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

হত নিজেদের অসহায়তা উপলব্ধি করেন এবং তারা যে কতটা আল্লাহর মুখাপেক্ষী তা-ও উপলব্ধি করেন। তাঁরা আল্লাহর কাছে আরো নমিত হৃদয়ে প্রার্থনা করবেন এবং সে-প্রার্থনা তাদেরকে আল্গাহর আরো নৈকট্য নিয়ে আসবে । এতে নিশ্চিতই পরকালের বিরাট মোক্ষলাভ ঘটবে । এসব ছাড়াও, আন্পাহতে পূর্ণ ঈমান রেখে ও একাগ্রতা প্রদর্শন করে তারা আল্লাহর সম্তুষ্টি অর্জন করবেন এবং আল্লাহর অফুরান রহমতে অভিষিক্ত হবেন । শুধু সঙ্কট বা বিপয্য়ের মধ্যেই নয়, দৈনন্দিন কর্সকাণ্ডের মধ্যেও কল্যাণ ও সৌন্দর্যের সন্ধান করা উচিত । যেমন ধরুন, কোন ব্যক্তি অনেক শ্রম দিয়ে সুখাদ্য প্রস্তুত করার পর দুর্ভাগ্যক্রমে তা পুড়িয়ে ফেলে এমন কতিপয় ব্যবস্থা গ্রহণ করলেন যার ফলে ভবিষ্যতে আরো বড় ও মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা আল্লাহর ইচ্ছায় তিরোহিত হল । একজন যুবক এমন একটি ভর্তি পরীক্ষায় ব্যর্থ হলো যার ওপর নির্ভর করছিল তার ভবিষ্যতের অনেক আশা । হতাশ না হয়ে তার বরং ভাবা উচিত এই ব্যর্থতার মধ্যেও কল্যাণ নিহিত রয়েছে, হয়তো ভবিষ্যতের কোন প্রতিকূল পরিস্থিতি বা বৈরী ব্যক্তির কোপানল থেকে তাকে রক্ষা করার জন্যে আল্লাহ্র ইচ্ছাই কার্যকর হয়েছে তার ব্যর্থতার মধ্য দিয়ে-__এই ভেবে তার সন্তুষ্টই হওয়া উচিত । আল্লাহ্‌ প্রতিটি ঘটনার মধ্য দিয়েই দৃশ্য ও কল্পনাতীত অনেক নিয়ামত বৰ্ষণ করেন এই কথা ভেবেই ঈমানদাররা আল্লাহর পথনির্দেশের কাছে পূর্ণ আত্মসমর্পণের চমৎকারিত্র উপলব্ধি করতে পারেন। কোন ঈমানদার ব্যক্তিও হয়তো সব সময় সব ঘটনার পেছনে কল্যাণ ও স্বীয় অভীষ্ট উপলব্ধি করতে পারেন না । কিন্তু তা সত্ত্বেও তিনি নিশ্চিত জানেন সকল ঘটনার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তিনি আল্লাহ্র কাছে প্রার্থনা করেন সকল ঘটনার পেছনে যে কল্যাণ রয়েছে তা তাকে দেখিয়ে দিতে । আল্লাহর সৃষ্ট জগতে সকল সৃষ্টির পেছনেই যে একটি উদ্দেশ্য আছে এ বিষয়ে যারা অবহিত তাঁরা কখনো বলেন না, “আগে জানলে কি আর একাজ করি আমি!" কিংবা “আগে জানলে ও-কথা মুখেও আনতাম না।” ইত্যাদি । ভুল-ক্ৰুটি ও আপাত দুর্ভাগ্যজনক ঘটনা, সবকিছুর মধ্যেই কল্যাণ রয়েছে অন্তৰ্গত উপাদানরূপে, আর এণ্ডলো সবই হচ্ছে ভাগ্যের পরীক্ষা । প্রত্যেকের জন্য স্বতস্ত্রভাবে প্রণীত ভাগ্যলিপির মাধ্যমে মানুষকে জরুরী শিক্ষা ও তাগিদ দেন আল্লাহ । যারা অস্তদৃষ্টি দিয়ে মূল্যায়ন সক্ষম তারা প্রতীয়মান ভুল বা বিপর্যয়কে দেখেন শিক্ষা, হুশিয়ারী ও আল্লাহর কাছ থেকে প্রাপ্ত প্রজ্ঞার

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।