এন জীবনধারা সম্পূর্ণ পাল্টে গেছে তাদের ভাগ্যলিপিতে অনুরূপ ভবিতব্যই লেখা ছিল, সুতরাং তা-ই ঘটেছে। এ বিষয়ে আল্লাহ্ কুরআনে বলেছেন $ পৃথিবীতে বা তোমার মধ্যে এমন কিছুই ঘটে না যা আমরা ঘটাবার আগে ভাগ্যলিপিতে লেখা ছিল না। আল্লাহর জন্যে এটা সহজ । এ সবকিছুরই উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তোমাদের এড়িয়ে যাওয়া বস্তু নিচয়ের জন্য দুঃখ ভারাক্রান্ত না হও কিংবা তোমাদের আয়ত্তে আসা বন্তুনিচয়ের জন্য অতি-উল্লসিত না হও । আল্লাহ্ স্পর্ধিত বা আত্মন্তর ব্যক্তিকে পছন্দ করেন না । সূরা আল-হাদিদ £ ২২-২৩ উদ্ধৃত আয়াতের বয়ান অনুসারে, যা কিছু ঘটে তা পূর্ব-নির্ধারিত এবং আল্লাহ্র নজরে রক্ষিত কেতাবে পূর্ব-লিখিত । তাই আল্লাহ মানুষকে বলেন যা হারিয়ে গেছে তার জন্য বেদনাবিদ্ধ না হতে । উদাহরণতঃ কোন লোক যদি অগ্নিকান্ডে বা ব্যবসায় বিপর্যয়ে সর্বস্ব হারায় তাহলে বুঝতে হবে এটাই ছিল তার জন্যে বিধিলিপি ; এটা রোধ করা বা এড়িয়ে যাওয়ার সাধ্য তার নেই । কাজেই এই ক্ষতির জন্যে ক্ষোভ হবে নিরুঁদ্ধিতা । আল্লাহ্ তার বান্দাদের পূর্ব- নির্ধারিত ঘটনাবলী সংঘটন দ্বারা পরীক্ষা করেন। এ রকম পরীক্ষাকালে যারা আল্লাহর উপর বিশ্বাসে অটল থাকেন তারা আল্লাহর সন্তুষ্টি ও সপ্রেম করুণা লাভ করেন আর যারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে না তারা ইহ্কালে জীবনভর দুঃখ তাপে বেদনা অস্থিরতায় দীর্ন হবে এবং পরকালে অননস্তজজীবন শাস্তিভোগ করবে । এটা দিবালোকের মত পরিষ্কার যে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনে ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই পরম শাস্তি ও কল্যাণ লাভ হবে। ঈমানদারদের কাছে এসব রহস্য উন্মোচন করে আল্লাহ তাদের নানাবিধ সঙ্কট করে দিয়েছেন।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।