২০ দেন কিন্তু পরে তিনি তাদের স্বরণ করিয়ে দেন আল্লাহ্র ওপর বিশ্বাস রাখতে ৷ সংশ্রিষ্ট আয়াতটি নিয়্রূপ $ যেও না, কোনক্রমেই না । প্রত্যেকে ভিন্ন ভিন্ন ফটক দিয়ে ঢুকো। পারবো না, কেননা বিচারের রায় কেবল আল্লাহর কাছ থেকেই আসবে, অন্য কারও কাছ থেকে নয় ।' সূরা ইউসুফ £ ৬৭ নবী ইয়াকুবের বক্তব্য থেকে প্রতিপন্ন হয় যে, বিশ্বাসীরা অবশ্যই সতর্কতা অবলম্বন করেন, কিন্তু তারা জানেন যে আল্লাহ্ তাদের জন্য যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তা তারা পরিবর্তন করতে পারবেন না । দৃষ্টান্ত স্বরূপ, একজন ' যানচালকের উচিত যানচলাচল বিধি মেনে চলা এবং অসাবধানে ড্রাইভ না করা । এটি একটি উত্তম ব্যবস্থা এবং নিজের ও অন্যদের জীবনের জন্য এবাদতেরই একটি রূপ । কিন্তু আল্লাহর ইচ্ছে যদি এই হয় যে, গাড়ি দুর্ঘটনায়ই এ লোকের মৃত্যু হবে তাহলে কোন ব্যবস্থাই তার অপঘাত মৃত্যু ঠেকাতে পারবে না । কখনো এমন প্রতীয়মান হতে পারে যে কোন বিশেষ কাজ বা সতর্কতামূলক ব্যবস্থার ফলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে সে রক্ষা পেয়েছে, অথবা কোন ব্যক্তিবিশেষ কোন ব্যবস্থা গ্রহণের ফলে তার সম্পূর্ণ জীবনধারাই পাল্টে গেছে, অথবা কোন ব্যক্তি নিছক মানের জোর আর সহ্য গুণ দিয়েই কোন কালব্যাধির আক্রমণ থেকে আরোগ্য লাভ করেছে । কিন্তু এসবই হয়েছে আল্লাহর ইচ্ছানুসারে। কেউ কেউ এসব ঘটনাকে ভুল বুঝে বলে “ভাগ্যকে অতিক্রম করা হয়েছে" বা “ভাগ্য পরিবর্তন করা হয়েছে।” কিন্তু কেউ, জগতের বলবত্তম ও পরাক্রান্ততম ব্যক্তিও আল্লার বরাদ্দ রদ করতে পারে না। কোন মানুষেরই সে শক্তি নেই । আল্লাহর ইচ্ছার সন্মুখে সব সৃষ্টিই দুর্বল । কিছু লোক তা বিশ্বাস করে না, তাতে সত্যের কোন অপলাপ ঘটে না। তারা যে ভাগ্যকে অস্বীকার করে সেটাও আল্লাহর ইচ্ছারই পরিপূরণ। সে কারণেই যারা মৃত্যু বা কালব্যাধির কবল থেকে রক্ষা পেয়েছে বা যাদের
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।