he) সৃষ্টিতেই কল্যাণ নিহিত । দৃষ্টান্তন্বরূপ, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া, নির্মম-নিষ্ঠুর শত্রুর সম্মুখীন হওয়া, নির্দোষ হওয়া সত্ত্বেও মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়া, অথবা কল্পনাতীত ভয়ঙ্করতম পরিস্থিতিতে নিপতিত হওয়ার মতো প্রাণাস্তকর দুর্বিপাকেও তাঁরা থাকেন অবিচলিত । কোন রকম ভয়ভীতি . তাদের চিত্তবিক্ষেপ ঘটাতে পারে না । আল্লাহ তাঁদের জন্যে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন তাকে তারা স্বাগত জানান ৷ বিশ্বাসীরা যে-সব পরিস্থিতি মোকাবেলায় আনন্দ পান অবিশ্বাসীরা সেগুলোতে ভীতিবিহবল কিংবা হতাশাগ্রস্ত হয়। কারণ এই সকল পরিস্থিতিতেও আল্লাহর প্রতি যাদের একাগ্রতা অবিচলিত থাকে, আল্লাহতে ঈমান অটুট থাকে এবং তাদের জন্য আল্লাহ যে ভাগ্য নির্মাণ করেছেন প্রসন্ন চিত্তে তা বরণ করেন তাঁরা আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন ক্রেন ৷ তারা চিরকালের জন্য বেহেশত হাসিল করেন । সুতরাং ঈমানদারর্লা সারাজীবন আল্লাহতে বিশ্বাস স্থাপনের আনন্দ ও আরাম উপভোগ করেন । এটি একটি গোপন রহস্য যা আল্লাহ ঈমানদারদের কাছে আশীর্বাদরূপে উন্মোচন করেন । আল্লাহ কুরআনে বলেছেন তিনি তাদের ভালোবাসেন যারা তার উপর বিশ্বাস স্থাপন করে। -_ সূরা আল-ইমরান £ ১৫৯ এ প্রসঙ্গে আল্লাহর রাসুল (সঃ)-এর মন্তব্যটিও স্বরণযোগ্য £ আল্লাহর কোন বান্দাই প্রকৃত ঈমানদার হতে পারে না যদি না সে ভালো ও মন্দ উভয়দিকসহ ভাগ্যকে বিশ্বাস করে এবং যদি না সে পরিজ্ঞাত থাকে যে, তার ওপর আপতিত (ভালো বা মন্দ) কোনকিছুই সে নিরোধ করতে পারবে না এবং যা কিছু (ভালো বা মন্দ) তাকে এড়িয়ে যায় তা সে ধরতে পারবে না ।8 আল্লাহতে ঈমান স্থাপনের প্রসঙ্গে কুরআনে আরেকটি বিযয়ের উল্লেখ করা হয়েছে £ “ব্যবস্থা গ্রহণ" । বিভিন্ন পরিস্থিতিতে ঈমানদাররা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন সে সম্বহ্ধে কুরআনে বলা হয়েছে । বহু আয়াতে আল্লাহ এই রহস্যটি উন্মোচন করেছেন যে ওই সব ব্যবস্থা এবাদতেরই একটি রূপ বলে আল্লাহ্ গ্রহণ করলেও সেগুলো ভাগ্য পরিবর্তন করতে পারে না । নবী ইয়াকুব (আঃ) তার পুত্রদেরকে শহরে প্রবেশের সময় কিছু ব্যবস্থা গ্রহণের পরামর্শ
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।