ভাগ্যের কাছে নিজেকে সঁপে দেয়া ও আল্লাহ্তে পূর্ণ ঈমান স্থাপনের প্রগাঢ় বিশ্বাসের সঙ্গে আল্লাহর শক্তি ও নৈকট্য উপলব্ধি করার ক্ষমতা যাদের আছে আল্লাহ্তে পূর্ণ ঈমান তাঁদেরই একটি গুণ বা বৈশিষ্ট্য । আল্লাহৃতে ঈমান স্থাপনের অনুযঙ্গী কতিপয় গোপন রহস্য ও নিয়ামত রয়েছে । আল্লাহতে ও তিনি যে ভাগ্য গড়ে দেন তার ওপর নির্ভরশীল হওয়া । আল্লাহ সকল সত্তার সৃষ্টাঁ_মানুষ, পল্ুপাখি, গাছপালা ও জড়বস্তু সবকিছুই সৃষ্টি করেছেন তিনি । সকল সৃষ্টিরই একটা নিজস্ব উদ্দেশ্য ও ভাগ্য বিধান রয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, সমুদ্র, হ্রদ, বৃক্ষলতা, ফুলফল, ক্ষুদ্র একটি পিপীলিকা, পতনশীল একটি বৃক্ষপত্র, আপনার ডেক্কের ওপর একটি ধূলিকণা, যে উপখণ্ড মাড়িয়ে আপনি হোচট খেলেন, বছর দশেক আগে আপনি যে জামাটি কিনেছিলেন, আপনার রেফ্রিজারেটরে রক্ষিত পীচফল, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় - স্বজন, আপনার স্কুল জীবনের বন্ধুবৰ্গ, এবং স্বয়ং আপনি__সকল জীব ও জড় বন্তুরই নিজস্ব ভাগ্য লিপি রয়েছে যা লক্ষ-কোটি বছর আগে আল্লাহর দৃষ্টিতে পূর্বনিধারিত । প্রত্যেকেরই ভাগ্যলিপি লেখা আছে একটি কেতাবে, কুরআনে যাকে বলা হয়েছে উম্মুল কেতাব বা “কেতাবের মা" । মৃত্যুর মুহূর্ত, পাতাটি ঝরে পড়ার মুহূর্ত, আপনার ফ্রিজে রাখা পীচফল নষ্ট হতে শুরু করার মুহূর্ত এবং আপনি যে শিলাখণ্ডে হোচট খেলেন সেটির, সকল স্তরের বর্ণনা সংক্ষেপে, ক্ষুদ্র-বিশাল নিবিশেষে সকল বস্তু ও বিষয়ের ভবিতব্যই লেখা আছে এই কেতাবে। ঈমানদাররা ভাগ্যে বিশ্বাস করেন । তারা জানেন আল্লাহ তাদের যে- ভাগ্য নির্মাণ করেছেন তাদের জন্যে তা-ই শ্রেষ্ঠ । সে কারণেই তাদের জীবনের প্রতি মুহূর্তেই তারা আল্লাহ্র ওপর বিশ্বাস রাখেন। তারা জানেন আল্লাহ সবকিছুই সৃষ্টি করেন একটা বিশেষ উদ্দেশ্য অনুসারে, এবং আল্লাহ্র সকল
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।