নন যখন আল্লাহ্ তোমাদের সম্পদ দান করেন তখন আল্লাহর নিয়ামত ও রহমতের আনন্দময় অভিব্যক্তি তোমাদের মধ্যে প্রতিফলিত হওয়া উচিত ।৩ পক্ষান্তরে, একজন অবিশ্বাসী ও অকৃতজ্ঞ ব্যক্তি এমনকি সর্বাধিক মনোরয পরিবেশের মধ্যেও ক্রটি ও অপূর্ণতা আবিষ্কার করে অত্প্ত ও অসুখী হবে । বান্তবিকপক্ষে আল্লাহর সৃষ্টির এশী উদ্দেশ্যের ভিত্তিতেই এ সকল লোক সব সময়ে আপাত প্রতিকূল ঘটনা ও অপ্জীতিকর দৃশ্যাবলীর সন্মুখীন হয়। অপিচ আল্লাহ তাদেরই অধিকতর রহমত ও নিয়ামত প্রদান করেন যারা আস্তরিক ও এজন মলোভাবেত অধিদব রী আল্লাহ্ যে কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের প্রতি তার নিয়ামত বৃদ্ধি করেন এটাই হচ্ছে কুরআনের অন্যতম রহস্য । তবে মনে রাখতে হবে যে সমপ্ণ না করে এবং আল্লাহর অশেষ করুণা ও অনুকম্পাজ্জনিত অন্তরের শাস্তি উপলব্ধি না করে আল্লাহর প্রতি লোক দেখানো কৃতজ্ঞতা প্রকাশ চরম আস্তরিকতাহীনতা তথা ভন্ডামিরই নামাতস্তর । আল্লাহ জানেন প্রতিটি হৃদয়ের প্রবৃত্তি কি ৷ ভণ্ডামি লুকাবে কোথায় ? মনের অসৎ উদ্দেশ্যগুলো অন্যদের কাছ থেকে লুকানো যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে নয়। এ ধরনের লোকেরা সুদিনে জাঁকজমক করে কৃতজ্ঞতার প্রদর্শনী করতে পারে কিন্তু দুঃসময়ে খুব সহজেই তারা অকৃতক্ঞতায় পতিত হবে । লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে, প্রকৃত ঈমানদার যারা, তারা কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে । বাহ্য দৃষ্টিতে কারও মনে হতে পারে, ঈমানদারদের উপভোগ্য নিয়ামত কিছুটা ত্রাস পেল বুক্ি। কিন্তু ঈমানদাররা যেহেতু সকল ঘটনা ও পরিস্থিতির ভালো দিকটা উপলব্ধি করতে পারেন তারা এই পরিস্থিতির মধ্যেও মঙ্গল দেখতে পান । আল্লাহ্ বলেছেন $ তিনি মানুষকে পরীক্ষা করবেন ভীতি, বুভুক্ষা বিভ্তহ্রাস, এমনকি, প্রাণহানির মধ্য দিয়ে। এই পরিস্থিতিতে ও এমতাবস্থায় ঈমানদাররা আনন্দিত হন ও কৃতজ্ঞতাবোধ করেন এবং আশা করেন যে, পরীক্ষায় তাদের প্রদর্শিত দৃঢ়চিত্ততা ও একাগ্রতার বিনিময়ে আল্লাহ তাদের বেহেশতের উপটৌকন দিয়ে পুরস্কৃত করবেন । তারা জ্ঞানেন আল্লাহ কারও কাধের উপর তার বইবার শক্তির অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এই একাগ্রতা ও সচেতনতা তাদেরকে সহিষ্ণুতা ও কৃতাৰ্থতাবোধে উদ্বুদ্ধ করে অবিচল নিষ্ঠা ও আত্মসমর্থনই হচ্ছে ঈমানদারদের একটি অবিচ্ছেদ্য গুণ । আর আল্লাহ্র বিঘোযিত প্রতিজ্ঞা হচ্ছে তার কৃতন্তর বান্দাদের ওপর ইহকাল ও পরকালে তাঁর অশেষ নিয়ামত বর্ষণ । Ey
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।