কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

>» এর কল্যাণে কিছু করার অভিপ্রায় থাকে । যেমন, তারা সম্পদ চান আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করার জন্যে । এ প্রসঙ্গে কুরআনে বর্ণিত নবী সুলাইমান (আঃ)-এর দৃষ্টান্তটি প্ৰণিধানযোগ্য । নবী সুলাইমান (আঃ) আল্লাহর কাছে অভূতপূর্ব রাজ্য ও সম্পদ চেয়েছিলেন কোন জাগতিক লোভ ও মোহ চরিতার্থ করার জন্যে নয় বরং সবকিছুই আল্লাহ্র রাস্তায় ব্যয় করার মহান উদ্দেশ্যে, মানুষকে আল্লাহ্র দ্বীনে দাওয়াত করার জন্যে এবং নিজেকে আল্লাহর ধ্যানে মশগুল রাখার সামর্থ্য লাভের জন্যে । কুরআনে নবী সুলাইমান (আঃ)-এর জবানীতে তার নিম্নরূপ ৪ ‘ সূরা সা'দ £ ৩২ আল্লাহ্‌ সুলাইমান (আঃ)-এর এই প্রার্থনাটিই মঞ্জুর করেন, ইহকালে অপার বৈভব ও পরকালে অশেষ নিয়ামত দান করেন তাকে । পক্ষান্তরে, যারা কেবল এই জীবনের বাসনা কামনায় মত্ত আল্লাহ্‌ তাদের ইচ্ছাও পূরণ করেন কিন্তু পরকালে তাদের জন্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জীবনে যে নিয়ামত তারা লাভ করেছে পরকালে তা পাবে না তারা । এই গুরুত্বপূর্ণ বিষয়টিই কুরআনে বর্ণিত হয়েছে এভাবে $ যদি কেউ পরকালে প্রাপ্তির এবাদত করে, আমরা তার প্রাপ্তি বৃদ্ধি করব । যদি কেউ ইহজগতে প্রাপ্তির কামনা করে, আমরা তাকে এর কিছু অংশ দেব কিন্তু পরকালে সে কোন অংশ পাবে না। সূরা আশ শ্ু্লা £ ২০ এই ক্ষণস্থায়ী অস্তিত্বই যাদের কাম্য তাদের উদ্দেশ্যে বলছি $ আমরা যখন যাকে যা ইচ্ছে করি অতি দ্রুত প্রদান করি। তারপর তাকে দোজখে নিক্ষেপ করি, যেখানে সে দ্ধ হয়, তিরঙ্কৃত হয় এবং বিতাড়িত হয়। _সূরা আল-ইসরা £ ১৮

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।