5 আল্লাহ্তায়ালা নবী সুলাইমান (আঃ)-এর প্রার্থনা মঞ্জুর করেন। কুরআনে বর্ণিত আছে, নবী সুলাইমান প্রার্থনা করেন £ “হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন একটি রাজ্য দান করুন যার সমতুল্য কোন রাজ্য আমার পরে আর কাউকে দান করা হবে না । নিশ্চিয়ই আপনি পরম দানশীল ।" সূরা সা'দ £ ৩৫ । আল্লাহ তাকে প্রবল পরাক্রম ও প্রভূত সম্পদ দান করেল । যারা প্রার্থনা করে তাদের মনে রাখতে হবে এই আয়াতটি £ “কোন কিছু অস্তিত্বে আনয়নে তার ইচ্ছে হলে তার আদেশ হচ্ছে শুধু এটুকু বলা, ‘হও'। সূরা ইয়া-সিন £ ৮২ । সবকিছুই সহজ আল্লাহর কাছে ; তিনি শোনেন ও জ্ঞাত হন প্রতিটি প্রার্থনা ৷ যারা ইহকালে সুখ সম্পদ চায় সে-সব তাদের দান করেন আল্লাহ্ কিন্তু পরকালে তারা বিপুল ক্ষতির সন্বুখীন হয়। যাদের হৃদয় আল্লাহ-ভীরুতায় দৃঢ়বদ্ধ নয় এবং পরকালে যাদের প্রগাঢ় বিশ্বাস নেই তাদের বাসনা-কামনা হয় ইহ-জাগতিক । তারা কেবল এই দুনিয়ায় ধনদৌলত ও মান-মৰ্যাদা কামনা করে। আল্লাহ্ বলেছেন £ যারা কেবল এই দুনিয়া চায় আখেরাত তারা পাবে না । অপরপক্ষে, বিশ্বাসীরা কেবল ইহ- সংসারের জন্যে নয় পরকালের জন্যেও আল্লাহ্র আশীর্বাদ প্রার্থনা করেন কেননা তারা বিশ্বাস করেন ইহজীবনের মতোই নিশ্চিত ও নিকটবর্তী পরকালের জীবন । এই প্রসঙ্গে কুরআনে আল্লাহ বলেছেন $ কিছু লোক বলে, ‘হে আমার রব! জগতে আমাদের সমৃদ্ধি দাও । তারা পরকালে কোন অংশ পাবে না। এবং অন্যরা বলে, 'হে আমার রব! আমাদের এ জগতে সমৃদ্ধি দাও, এবং সমৃদ্ধি দিও পরকালেও, আর আমাদের রক্ষা করো জাহান্বামের আগুন থেকে ।' তারা তাদের অর্জনের একটা ভালো অংশ পাবে। আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণ করেন। সুরা আল-বাকারা $ ২০০-২০২ ঈমানদার ব্যক্তিগণও সুস্বাস্থ্য, সম্পদ, জ্ঞান ও আশীর্বাদের জন্যে প্রার্থনা করেন কিন্তু তাদের সকল প্রার্থনার মধ্যেই আল্লাহর সম্ভুষ্টিবিধান ও ধর্ম (দ্বীন)-
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।