Fs) কোন প্রার্থনা নামঞ্জুর হয়েছে বলে প্রতীয়মান হলে এই রহস্যটি সম্পর্কে যারা অজ্ঞ তারা ভাবে আল্লাহ্ বুঝি প্রার্থনাটি শুনতে পাননি । এটা অজ্ঞতা ও একটি বিকৃত বিশ্বাস । কেননা “আল্লাহ্ মানুষের সঙ্গে তার কষ্ঠনালীর চাইতেও ঘনিষ্ঠতরভাবে সংলগ্ন ।” সূরা কাফ £ ১৬ জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে অবহিত । এমনকি নিন্দ্রামগ্র অবস্থায় সে যে স্থদ্ দেখে এবং স্বপ্নে যা দেখে সে সম্পর্কেও আল্লাহ অবহিত । আল্লাহই সবকিছুর সৃষ্টা। তাই প্রতিবার প্রার্থনার সময় এ কথাটি অবশ্যই স্বরণে রাখতে হবে যে আল্লাহ্ তার প্রার্থনাটি উপাসনারূপেই গ্রহণ করবেন এবং সর্বাপেক্ষা উপযুক্ত সময়ে তা মঞ্জুর করবেন ও তার জন্যে যা সর্বোত্তম তা-ই সৃষ্টি করবেন। প্রার্থনা শুধু যে এবাদতেরই একটি রূপ তা নয়, এটি মানবজাতির প্রতি আল্লাহ্র একটি মূল্যবান উপহার । তার কারণ আন্তাহ্ মানুষকে প্রার্থনার মাধ্যমে যে কোন বন্ধু লাভে সক্ষম করেছেন ; অবশ্য তার জন্যে যা শুভ ও কল্যাণকর বলে আল্লাহ্ মনে করেন। প্রার্থনার গুরুত্বের কথা উল্লেখ করে একটি আয়াতে আল্লাহ্ বলেন $ “বলুন $ তুমি যদি আল্লাহকে না ডাকো তাহলে আল্লাহ কি করবেন ? কিন্তু তুমি সত্যকে অস্বীকার করেছো, সুতরাং শাস্তি তোমার অবধারিত ৷” সূরা আল-ফুরকান £ ৭ৎ প্রার্থনাকালেই আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য সুস্পষ্টভাবে উপলব্ধি করা . যায়। আল্লাহ্র নৈকট্য ও তার বান্দা হিসেবে তার করুণা মানুষের কত প্রয়োজন তাও এই সময়েই গভীরভাবে অনুভূত হয়। তার কারণ প্রার্থনাকালেই মানুষ উপলব্ধি করে আল্লাহর কাছে সে কত দুর্বল ও কত ক্ষুদ্র এবং বুঝতে পারে আন্পাহ ছাড়া আর কেউ তাকে সাহায্য করতে পারবে না । প্রার্থনায়
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।