কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

br থেকে মুক্তি ও স্বস্তি লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। কোন ভিক্ষা করতে পারেন। সত্যের পথে পরিচালনা, অন্য সকল ঈমানদারদের সঙ্গে বেহেশত নসীব করা, স্বর্গ-নরক ক-এশী শক্তি সম্পর্কে পূর্ণতর জ্ঞান লাভ করা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এ রকম অসংখ্য বরকত লাভের জন্য আল্লাহর করুণাপর্থনা করা যায় । নবী করীম (সঃ) এই বিষয়ের ওপর জোর দিতে গিয়েই বলেছেন £$ আমি কি এমন একটি অস্ত তোমাদের গোচরে আনব যা একাধারে তোমাদেরকে শত্রুর অপকার থেকে রক্ষা করবে এবং তোমাদের স্ব অবস্থানে টিকে থাকার শক্তি বৃদ্ধি করবে ? তারা বলল £ হা, রাসূলুল্লাহ (সঃ) তিনি বললেন £ দিন-রজনী আল্লাহকে ডাকো, ‘প্রার্থনা'-ই হচ্ছে বিশ্বাসীর অস্ত ।> একটি আয়াতে আল্লাহ বলেন £ “মানুষ ভাল'র জন্য যেমন প্রার্থনা করে তেমনি মন্দ'র জন্যও করে । আবেগতাড়িত হওয়াই মানুষের প্রবণতা ৷" = সূরা আল-ইসরা £ ১১। মানুষের সকল প্রার্থনাই মঙ্গলকর হয় না। দৃষ্টান্তস্বরূপ, সন্তানের ভবিষ্যতের জন্যে সম্পদের প্রার্থনা করা হল আল্লাহ্র কাছে। কিন্তু আল্লাহ্‌ হয়তো এই প্রার্থনায় কল্যাণকর কিছুই দেখতে পাবেন না কেননা সম্পদ-সমৃদ্ধি ওই সন্তানকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিতে পারে। এই অর্থে আল্লাহ প্রার্থনাটি শোনেন এবং সর্বোত্তম পদ্থায় সাড়া দেন। আরেকটি দৃষ্টান্ত নিন £ নির্ধারিত সময়ে কারও সঙ্গে সাক্ষাতের কর্মসূচি যেন বিনষ্ট না হয় সে জন্যে প্রার্থনা করা হল । কিন্তু এমন হতে পারে যে সাক্ষাতের জন্যে নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে না গিয়ে পরে, অর্থাৎ বিলম্বে যাওয়াই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের ফলে তার জাগতিক জীবনের কল্যাণ হবে । আল্লাহ সেটা জানেন এবং তিনি সাড়া দেন প্রার্থনাটি যে- আকারে উত্থাপিত হয়েছে সে আকারে নয় বরং বিকল্প সর্বোত্তম পন্থায় ; অর্থাৎ আল্লাহ প্রার্থনাকারীকে শোনেন কিন্তু প্রার্থনায় তার জন্যে হিতকর কিছু দেখতে না পেলে, তার জন্যে যা সর্বোৎকৃষ্ট তা' তিনি সৃষ্টি করেন । এটি স্বতঃই একটি বড় রহস্য ।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।