প্রেরণ করেছেন । যারা আস্লাহ্তে বিশ্বাস স্থাপন করেছে এবং সেই বিশ্বাস শক্তভাবে আঁকড়ে ধরে আছে তারা তার করুণা ও অনুগ্রহের অধিকারী হবে এবং আল্লাহ্ তাদেরকে তার অভিমুখী - সূরা আন-নিসা £ ১৭৪-১৭৫ কিন্তু বিপুল সংখ্যক মানুষ অতি জটিল সমস্যাবলী সমাধানে এবং ঘোরতর দুর্জয় দর্শনতত্ব বোধনে ও বাস্তবায়নে সক্ষম হলেও কুরআনের স্বচ্ছতা ও সারল্য অনুধাবনে অক্ষম । এটিও একটি বড় রহস্য । এই এঁহিক জগতের নশ্বর জীবনের প্রকৃতি অনুধাবনে ব্যর্থ হয়ে প্রতিদিন তারা অবধারিত মৃত্যুর কাছাকাছি হয়। কুরআনের গোপন রহস্যাবলী বিশ্বাসীদের জন্যে পরম শান্তি ও অবিশ্বাসীদের জন্যে চরম যাতনা বয়ে আনে ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই । একটি আয়াতে আল্লাহ্ কথাটি বলেছেন এভাবে $ আমরা কুরআনে যা নাজিল করেছি তা বিশ্বাসীদের জন্যে আরোগ্য ও করুণারূপে কাজ করে, কিন্তু অন্যায়কারীদের কেবল ক্ষতির বোঝাই বাড়িয়ে তোলে। -- সূরা আল-ইসরা £ ৮২ আল্লাহ্ কর্তৃক মানুযের কাছে গোপন রহস্যর্ূপে নাজিলকৃত কয়েকটি আয়াত সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়েই এই পুস্তকে আলোচনা করা হবে। যখন কোন ব্যক্তি এই আয়াতগুলো পড়ে এবং আয়াতে অন্তর্নিহিত রহস্যের প্রতি তার মনোযোগ আকৃষ্ট হয় তখন তার অবশ্যকরণীয় হচ্ছে, ঘটনাপুঞ্জে নিহিত এশী উদ্দেশ্য সন্ধান করা এবং কুরআনের আলোকে সব কিছুর মূল্যায়ন করা । তাহলেই মানুষ সবিশ্বয়ে উপলব্ধি করতে পারবে যে কুরআনের গোপন রহস্যগ্ধলোই যেমন তার জীবন নিয়ন্ত্রণ করে, তেমনি অন্যদের জীবনও । সকালে ঘুম থেকে জেগে ওঠার পর চোখ মেলে তাকালেই আল্লাহর সৃষ্ট রহস্যসমূহের অভিপ্রকাশ দেখতে পাওয়া যায়। সেই দেখার চোখ পাবার জন্যে শুধু মনোযোগী হতে হবে, এশী ভাবনায় বিভোর হতে হবে। তখন সে বুঝতে
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।