কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

ফেরাউনের যাদুকরেরা নবী মূসা (আঃ) ও তার অনুসারীদের ছাড়া আর সবাইকে প্রতারিত করতে পেরেছিল । নবী মূসা (আঃ) তাঁর বাহিত নিদর্শন উপস্থাপনের সঙ্গে সঙ্গে যাদুকরদের সমায়াজাল ছিন্ন হয়ে যায়, অথবা আয়াতের ভাষায় “যাদুকরদের জালিয়াতি গ্রাস করে ফেলে" । আমরা মুসার কাছে ওহী নাযিল করলাম, “তোমার লাঠি নিক্ষেপ কর" নিক্ষেপের সঙ্গে সঙ্গে তা যাদুকরদের জালিয়াতি গ্রাস করে ফেলল । এভাবেই সত্য প্রতিষ্ঠিত হল এবং তাদের প্রদর্শন মিথ্যা প্রমাণিত হল। _ সূরা আল-আ'রাফ ১১৭ £ ১১৯ ওই আয়াত থেকেই আমরা দেখতে পাচ্ছি, যাদুকরেরা প্রথম যে ভেন্কি দেখায় তা যখন মিথ্যা প্রমাণিত হয় তখন তারা তাদের সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে । আজকের দিনেও যারা একই ধরনের যাদুর ঘোরে আচ্ছন্ন হয়ে বিজ্ঞানের ছদ্মবেশধারী ওইসব হাস্যকর মতবাদে বিশ্বাস স্থাপন করেছে এবং সারাজীবন তাদের সাফাই গেয়ে আসছে তারা যদি তাদের এই ভ্রান্ত মত পরিত্যাগ না করে তাহলে সত্য যখন স্বপ্রকাশ হবে ও মিথ্যার মোহময় মায়াজাল ছিন্ন হবে তখন তারাও এমনি করেই অপদস্থ হবে । প্ৰণিধানযোগ্য, বিশিষ্ট নান্তিক্যবাদী দার্শনিক ও বিবর্তনতত্ত্রের সমর্থক ম্যালকম মাগারিজ স্বীকার করেছেন যে তিনি ঠিক ওই রকম একটা সম্ভাবনার কথা ভেবেই উদ্বিগ্ন $ আমার নিজের দৃঢ় বিশ্বাস, বিবর্তনতত্ত্ব, বিশেষতঃ তত্্বটির যতখানি প্রয়োগ করা হয়েছে, ভবিষ্যতের ইতিহাস বইগুলোতে এক বিরাট পরিহাসরূপেই পরিগণিত হবে। এ- রকম একটা তুচ্ছ, যুক্তিহীন ও সন্দেহজনক তত্ত্ব এমন অবিশ্বাস্য রকমের বিশ্বাসযোগ্যতা কিভাবে পেয়েছিল এ-কথা ভেবে হতবাক হয়ে যাবে ভবিষ্যতের মানুষ । ২৯ এ২৭

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।