এড আমি যদি তাদের সামনে আসমানের দুয়ার খুলে দিই তবুও তারা “আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে । নাকি, আমাদের চোখের সামনে মায়াজাল বিস্তার করা হয়েছে"! সূরা আল-হিজর £ ১৪-১৫ এই মায়াজাল কী করে এমন বিপুল সংখ্যক মানুষকে মোহাবিষ্ট করে রাখলো, তাদেরকে সত্য দর্শন থেকে বঞ্চিত করলো এবং কেন সুদীর্ঘ ১৫০ বছরেও এই মায়াজাল ছিন্ন হল না -_ এটা এমন এক অপার বিস্ময় যা' ভাষায় বর্ণনা করা যায় না । যদিচ এটা স্বীকার্য যে দু'একজন বা গুটিকয় মানুষ অসম্ভব দৃশ্যপট তথা নির্বুদ্ধিতা ও অযৌক্তিকতাপূর্ণ দাবি বা মতবাদে বিশ্বাস করতেও পারে। অচেতন, নিষ্প্রাণ পরমাণুরা হঠাৎ একদিন সিদ্ধান্ত করলো যে তারা সম্মিলিত হয়ে এমন একটি বিশ্ব সৃষ্টি করবে যা সংগঠন, শৃঙ্খলা, যুক্তি ও সচেতনতাপ্বদ্ধ একটি নিখুঁত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং তার মধ্যে একটি গ্রহ যা প্রাণের অস্তিত্বের জন্য উপযোগী, সেখানে অসংখ্য জটিল সব ধারণায় বিশ্বাসের ব্যাখ্যা “যাদু” ছাড়া আর কি হতে পারে? বস্তুতঃ আল্লাহ কোরআনে নবী মূসা (আঃ) বনাম ফেরাউন দ্বন্দ বর্ণনায় ব্যক্ত করেছেন যে, নান্তিক্যবাদী দর্শনের প্রবক্তা কিছু লোক যাদুবলে অন্যদের প্রভাবিত করে। ফেরাউনের কাছে সত্য ধর্মের বাণী তুলে ধরা হলে সে নবী মুসাকে বলে তার যাদুকরদের মোকাবেলা করতে । মূসা (আঃ) যাদুকরদের বলেন, তোমরা আগে তোমাদের তেলেসমাতি দেখাও ।" তারপর কুরআন বলছেন $ তিনি (নবী মূসা) বললেন, “তোমরাই নিক্ষেপ কর।" যখন তারা নিক্ষেপ করলো, তারা লোকজনের চোখে ভেন্কি লাগিয়ে দিল এবং লোকজন ভয়ানকভাবে তাদের ভয়ে ভীত-সম্তরন্ত হল । মস্ত বড় একটা যাদুর খেলা খেলে দেখাল তারা । _ সূরা আল-আ'রাফ £ ১১৬ '
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।