১৫ এক চৌবাচ্চার ভেতর কিছু অণু-পরমাণু ছুড়ে ফেললে তা থেকেই জন্ম নেবে চিন্তাশীল বুদ্ধিমান তর্কপটু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র, আইনস্টাইন ও গালিলিও-র মত বিজ্ঞানী, হামফ্রে বোগার্ট, ফ্রাঙ্ক সিনাত্রা ও পাভারোত্তি-র মত শিল্পী এবং তাদের সঙ্গে সঙ্গে হরিন, লেবু গাছ ও কার্নেশন্ ফুল । অপিচ যে অধ্যাপক ও বিজ্ঞানীকূল এই গীজাখুরী তত্তে বিশ্বাস করেন তারা সবাই শিক্ষিত লোক । কাজেই “বিবর্তনতত্তব ইতিহাসের প্রবলতম কুহক" বলা অবশ্যই যুক্তিসঙ্গত ৷ পূর্বে কখনও আর কোন বিশ্বাস বা ধারণা এমনভাবে মানুষের চিন্তাশক্তি হরণ করেনি, মানুষের বুদ্ধিদীপ্ত ও যুক্তিবাদী চিন্তাধারা রুদ্ধ করেনি এবং এরূপ চোখ-বেধে-অন্ধ করা মানুষের কাছ থেকে সত্যকে লুকোয়নি । মিশরীয়দের সূর্য দেবতা রা-এর অচনা, আফ্রিকার কিছু অঞ্চলে টোটেম বন্দনা, সাবা-র আদিবাসীদের সূর্য উপাসনা, নবী ইব্রাহিমের গোত্রভুক্ত লোকদের নিজের হাতে তৈরি পুত্তলিকার আরাধনা কিংবা নবী মূসার লোকদের সোনালী বাছুর (গোল্ডেন কা'ফ) পূজার চাইতেও নিকৃষ্টতর ও অবিশ্বাস্য এই অন্ধত্ব ৷ বস্তুতঃ এই পরিস্থিতি কুরআনে আল্লাহ বর্ণিত বুদ্ধিভ্রংশজনিত। ক সংখ্যক আয়াতে তিনি বলেছেন কিছু সংখ্যক লোকের অন্তর হবে রুদ্ধ, সত্য দর্শনের শক্তিই তাদের থাকবে না। এই আয়াতগুলোর কয়েকটি নিম্নরূপ $ যারা অবিশ্বাসী তাদের আপনি সতর্কবানী শোনান আর না-ই শোনান তাতে তাদের কিছু যায় আসে না, তারা বিশ্বাসী হবে না। আল্লাহ তাদের অস্তর ও শ্রবণশক্তি রুদ্ধ করে দিয়েছেন এবং তাদের চোখ রয়েছে কালো পর্দায় আবৃত ৷ ভয়ঙ্কর শাস্তি রয়েছে তাদের জন্য। সূরা আল বাকারা £৬ - ৭ * তাদের অন্তর আছে অনুধাবন নেই, চোখ আছে দৃষ্টি নেই, কর্ণ আছে শ্রবণ নেই । তারা চতুষ্পদ জর ন্যায়, না, তার চেয়েও অধম তারা । তারা হচ্ছে উদাসীন, চেতনাবিহীন । সূরা আল-আরাফ £ ১৭৯
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।