১২৪ রহস্যজনক বলেই মনে হোক । অধিকন্তু, যেহেতু বন্তুবাদ পরম, অবিকল্প, সেহেতৃ আমরা এর চৌকাঠে কোন এঁশ্বরিক পদচারণা অনুমোদন করতে পারি না। ৯ এইসব বক্তব্য থেকে স্পষ্টতঃই প্রতীয়মান হয় যে ডারউইনিজম হচ্ছে এমন একটি গোড়া মতবাদ যা' শুধু বস্তুবাদী দর্শনের প্রতি আনুগত্যের কারণেই জীইয়ে রাখা হয়েছে। এই মতবাদ দাবি করে যে বস্তু ব্যতীত অপর কোন সন্তা নেই, অজাস্তব অচেতন বস্তুই জীবন সৃষ্টি করেছে। পাখি, মাছ, জিরাফ, বাঘ, কীট, গাছ, ফুল, তিমি, মানুষ ইত্যাকার লক্ষ লক্ষ প্রজাতির ও প্রাণীর উৎপত্তি হয়েছে বস্তুনিচয়ের মিথস্কিয়ার ফলে, যথা £ বৃষ্টিপাত, অশনি বিদ্যুচ্চমক, নিষ্প্রাণ পদার্থপুঞ্জের আকন্মিক সমাপতন। এইসব ধারণা যুক্তি ও বিজ্ঞান উভয়েরই পরিপন্থী । তবু ডারউইনবাদীরা এখনো এসব ধারণাই আঁকড়ে ধরে আছে শুধু “ চৌকাঠে কোন এশ্বরিক পদচারণা অনুমোদন করতে" না পারার জন্যে । যে-কেউ বস্তুবাদী সংস্কার বর্জন করে প্রাণের উৎপত্তির বিষয়ে চিন্তা করলেই এই স্পষ্ট সত্যটি উপলব্ধি করতে পারবেন £ সকল সপ্রাণ সত্তাই হচ্ছে এক মহান স্রষ্টার সৃষ্টি, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও পরম প্রাজ্ঞ । এই মহান স্ৰষ্টাই হচ্ছেন আল্লাহ, যিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন সমগ্র বিশ্ববক্মাণ্ড, একে নির্মাণ করেছেন নিখুঁততম কূপে এবং প্রাণ প্রতিষ্ঠিত করেছেন সকল প্রাণবাল সত্তায়। বিবর্তনতত্তব বিশ্বের প্রবলতম কুহক একথা স্পষ্টভাবে উচ্চারণ করা উচিত যে কোন ব্যক্তি যদি সংস্কারমুক্ত হয়, কোন বিশেষ আদর্শিক মতবাদের অনুসারী না হয়, শুধু নিজের বুদ্ধি ও যুক্তি প্রয়োগ করে তাহলে তার পক্ষে কোনরূপ বিজ্ঞান কৃষ্টি বা সভ্যতাবিবর্ভিতি জনগোষ্ঠীগুলোর অন্ধবিশ্বাসজনিত কুসংস্কারের সমতুল্য বিবর্তনবাদী মতাদর্শ গ্রহণ অসম্ভব ৷
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।