কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আমরা এ পর্যস্ত যে তথ্য উপস্থাপিত করেছি তাতে দেখা যায় যে, বিবর্তনতত্তব সুস্পষ্টর্ূপে বৈজ্ঞানিক সত্যের সঙ্গে সামঞ্জস্যহীন ৷ প্রাণের উৎপত্তি সম্পর্কে এই তত্ত্বের দাবি বিজ্ঞানের বিরোধী, এই তত্ত্বে প্রস্তাবিত বিবর্তন প্রক্রিয়াগুলির কোন বিবর্তন শক্তি নেই, আর জীবাশ্যের ইতিহাস প্রতিপাদন করে যে এই তত্ত্বের দাবিকৃত মধ্যবর্তী রূপগুলোর কখনো কোন অস্তিত্ব ছিল না। এ থেকে নিশ্চিত সিদ্ধান্ত করা যায় যে বিবর্তনতত্ত্ব একটি অবৈজ্ঞানিক ধারণারূপে বাতিলযোগ্য । এভাবেই ইতিহাসে অনেক ধারণা যথা ভূকেন্সরিক বিশ্বের কথা বিজ্ঞানের বিবেচ্য বিষয় তালিকা থেকে বাতিল করা হয়েছে। কিন্তু বিবর্তনতন্তুটি এখনো জোর করে বিজ্ঞানের বিবেচ্য বিষয় তালিকাভুক্ত রাখা হয়েছে। কিছু লোক এই তত্ত্বের সমালোচনাকে “ বিজ্ঞানের ওপর আঘাত" বলে চিত্রিত করছে। কেন? বিশ্বাস । এই চক্র গুলো জড়বাদী দর্শনের অন্ধভক্ত এবং ডারউইনিজমের ধারক ও বাহক, কেননা এটাই হচ্ছে একমাত্র জড়বাদী দর্শন যা প্রকৃতির ক্রিয়াকান্ড সম্পর্কে একটা ব্যাখ্যা তুলে ধরতে পারে। কৌতুককর ব্যাপার হচ্ছে যে, তারা নিজেরাও মাঝে-মধ্যে এ-কথা স্বীকার করে। প্রখ্যাত জননতত্তুবিদ ও স্পষ্টভাষী বিবর্তনবাদী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিচার্ড সি. লিওনটিস নিজেকে “প্রথমে ও সর্বাত্মকভাবে একজন বস্তুবাদী ও তারপর একজন বিজ্ঞানী” বলে ঘোষণা করে বলেন $ এমন নয় যে, বিজ্ঞানের পদ্ধতি ও প্রতিষ্ঠানগুলো কোন প্রকারে আমাদেরকে চাক্ষুষ বস্তু জগতের একটি বস্তুবাদী ব্যাখ্যা গ্রহণে বাধ্য করে ; পরস্তু বস্তুবাদী কার্যকারণসূত্রের প্রতি আমাদের অপ্রমাণিত ধারণা প্রসূত অসামঞ্জস্য হেতু আমরা অনুসন্ধানের এমন একটি ছক নির্মাণে ও কতিপয় অনুষঙ্গী ধারণা গ্রহণে বাধ্য হই, তা সে যত স্বজ্ঞাবিরোধীই হোক কিংবা বিজ্ঞজনের কাছে যত

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।