কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

তীব্র করে তা প্রেরণ করে অস্তঃকর্ণে, অস্ত$কর্ণ শব্দের স্পন্দনকে বৈদ্যুতিক সঙ্কেতে রূপাস্তরিত করে মস্তিষ্কে প্রেরণ করে। চোখের দশনিকর্ম যেমন তেমনি কানের শ্রবণ কর্ম সম্পূর্ণ হয় মস্তিষ্কে, শ্রবণ কেন্ত্রে। মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রের পরিস্থিতি ঈক্ষণ কেন্স্রের অনুরূপ, অর্থাৎ মন্তিষ্ক যেমন আলোক - প্রতিরোধী, তেমনি শব্দ-প্রতিরোধী । কোন শব্দই মস্তিষ্কে ঢুকতে পারে না । সুতরাং বাইরে যত কোলাহলই হোক না কেন, মস্তিষ্কের ভেতরটা সম্পূর্ণ নীরব, নিঃশব্দ । তথাপি তীব্রতম শব্দগুলো মস্তিফে অনুভূত হয়। আপনার ওই শন্দ-প্রতিরোধী মস্তিষ্কেই আপনি অর্কেন্ট্রার সিক্ষনিগুলো শুনতে পান এবং জনাকীর্ণ স্থানে সব কলরবও শুনতে পান । কিন্তু সেই মুহূর্তে যদি একটি নিখুঁত যন্ত্র দিয়ে আপনার মস্তিষ্কের শব্দের স্তর মাপা হয়, দেখা যাবে সেখানে সম্পূর্ণ নৈঃশব্দ বিরাজ করছে । ছবি বা প্রতিচ্ছবির ক্ষেত্রে যেমন, শব্দের ক্ষেত্রেও তেমনি মূলের অনুরূপ শব্দ উৎপাদনের জন্য বহু যুগ ধরে চেষ্টা চালানো হয়েছে। তারই ফলে উদ্ভাবিত হয়েছে সাউন্ড রেকর্ডার, হাই ফাইডেলিটি সিস্টেম্‌স্‌ ও সাউন্ড সেন্সিং সিস্টেমস । এতসব প্রযুক্তি ও আয়োজন এবং শত সহসল্র প্রকৌশলী ও বিশেষজ্ঞের অক্লান্ত পরিশ্রম সত্বেও কান দ্বারা অনুভূত শব্দের তীব্রতা ও স্পষ্টতার সমতুল্য কোন শব্দ অদ্যাবধি উৎপাদন করা সম্ভব হয়নি। বৃহত্তম সঙ্গীত শিল্প প্রতিষ্ঠানের উদ্ভাবিত উচ্চতম মানের হাই-ফাই সিস্টেমের কথা ভাবুন । এমনকি এসব যন্তরেও যখন শব্দ রেকর্ড করা হয়, তখন তার কিছুটা হারিয়ে যায়, আবার শোনার জন্যে যন্ত্র চালিয়ে দেবার পর দেখবেন সঙ্গীত শুরু যেসব শব্দ শ্রুতিগোচর হয় তা অতি স্পষ্ট ও তীব্র । মানুষের কান কখনো হাই - ফাই যন্ত্রের মতো হিসহিসানির সঙ্গে শব্দ শোনে না, শোনে শুধু বিশুদ্ধ শব্দটাই, স্পষ্ট ও তীব্র । তাই হয়ে আসছে মানুষের সৃষ্টির লগ্ন থেকে । আজ পর্যন্ত এমন কোন দর্শন-শ্রবণ সহায়ক যন্ত্র আবিষ্কৃত হয়নি যা সংবেদ্য উপাত্ত অনুধাবনে চোখ ও কানের তুল্য সংবেদনশীল ও সফল । সে যাই হোক, দর্শন ও শ্রবণের ক্ষেত্রে, এ-সব কিছুর উর্ধ্বে রয়েছে এক বৃহত্তর সত্য । ন

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।