hl) উদ্ভাবিত সর্বাপেক্ষা উন্নত টেলিভিশন পর্দাও আপনাকে এমন একটি তীক্ষ্ণ ছবির যোগান দিতে পারবে না। এটি একটি ত্রিমাত্রিক, বহুবর্ণিল ও অতি তীক্ষ ছবি । শতাধিক বর্ষ ধরে শত সহস্র প্রকৌশলী এই তীশ্ষৃতা অর্জনের প্রাণাস্তকর চেষ্টা করে যাচ্ছেন। এই উদ্দেশ্যে বিশাল বিশাল কারখানা স্থাপন করা হয়েছে, বন্ধ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে, পরিকল্পনা ও নক্সা নির্মাণ করা হয়েছে। এবার টেলিভিশনের পর্দার দিকে এবং আপনার হাতে ধরা বইটির দিকে তাকান, দেখতে পাবেন দুয়ের মধ্যে তীক্ষতা ও স্পষ্টতার দিক দিয়ে বিরাট ব্যবধান রয়েছে। অধিকন্তু টেলিভিশন পর্দা আপনাকে একটি দ্বিমাত্ৰিক চিত্র দেখাচ্ছে, কিন্তু আপনি আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন গভীরতাসম্পন্ন ত্রিমাত্রিক চিত্র । ' বহু বছর ধরে হাজার হাজার প্রকৌশলী চেষ্টা করছেন একটি ত্রিমাত্রিক টেলিভিশন তৈরি করতে এবং চোখের দৃষ্টির শুণ ও মানে পৌছুতে । হ্যা, তারা একটি ত্রিমাত্রিক টেলিভিশন পদ্ধতি নির্মাণে সক্ষম হয়েছেন কিন্তু চশমা না পরে এটি দেখা সম্ভব নয়। তাছাড়া এই ত্রিমাত্রিক দৃশ্যপট কৃত্রিম, পশ্চাৎপট অপেক্ষাকৃত আবছা আর সন্মুখপট মনে হয় কাগজ-সাটা । চোখের দৃষ্টির মতো স্পষ্ট ও তীক্ষ দৃশ্য নির্মাণ করা কখনো সম্ভব হয়নি৷ ক্যামেরা ও টেলিভিশন উভয়ের ক্ষেত্রেই প্রতিচ্ছবির মানের অবনতি ঘটে । বিবর্তনবাদীরা দাবি করেন যে, যে প্রক্রিয়ায় এই তীক্ষ ও স্পষ্ট চিত্র প্রতিভাত হয় তা দৈবক্ৰমে (6) ০॥৭n০€) নিষ্পন্ন । এখন কেউ যদি আপনাকে বলে আপনার কক্ষে অবস্থিত টেলিভিশন সেটটি কেউ নির্মাণ করেনি, এটি দৈবক্রমে গড়ে উঠেছে, দৈবক্ৰমে এক জায়গায় এর সকল পরমাণুর সন্নিপাত ঘটেছে এবং তাতে এই প্রতিচ্ছবি প্রদর্শনকারী যন্ত্রের আবির্ভাব হয়েছে, তাহলে, বলুন £ আপনার কেমন লাগবে? হাজার হাজার মানুষ যা করতে পারে না পরমাণুরা তা পারল কীভাবে ? চোখের চাইতে আদিমতর প্রতিচ্ছবি সৃষ্টিকারী একটি যন্ত্র যদি দৈবক্ৰমে গড়ে উঠতে না পারে তাহলে এটা একেবারেই পরিষ্কার যে, চোখ ও চোখে বিশ্বিত চিত্র দৈবক্ৰমে গড়ে উঠতে পারে না । কানের ব্যাপারেও একই কথা । বহিঃকর্ণ শব্দ গ্রহণ করে তা সমধ্যকর্ণে প্রেরণ করে, মধ্যকর্ণ শব্দের স্পন্দন
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।