কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

সবকিছুই সম্ভব এবং যেখানে (বিবর্তনবাদে) বিশ্বাসীদের জন্যে বিশ্বাস স্থাপনে কোন অসুবিধা হয় না ।২৭ মানববিবর্তনের গরম খবরটি ঠান্ডা মাথায় বিচার করলে দেখা যাবে এটি আর কিছু নয় শুধু কয়েকজন অন্ধবিশ্বাসী বিবর্তনবাদীর আবিষ্কৃত কতিপয় জীবাশ্যের উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট ব্যাখ্যা । চক্ষু-কর্ণের অপরূপ প্রযুক্তি আরেকটি বিষয় যা সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্ব কোন ব্যাখ্যা দিতে পারে না তা হচ্ছে, চোখ ও কানের উপলব্ধির চমৎকার গুণ! চোখের বিষয় বিবেচনার আগে “কিভাবে আমরা দেখতে পাই” সংক্ষেপে সে প্রশ্রের জবাব দেবার চেষ্টা করব । কোন বস্তু থেকে বিকীরিত আলোর রশ্য অক্ষিপটে (রেটিনায়) উল্টোভাবে পতিত হয়। আলোক রশ্রিগুলো কোষসমূহ দ্বারা বৈদ্যুতিক সঙ্কেতে রূপাস্তরিত হয়ে মস্তিষ্কের পেছন দিকে ঈক্ষণ কেন্দ্রে (Centre of vision) পৌছে । বৈদ্যুতিক সঙ্কেতগুলো কয়েকটি প্ৰক্ৰিয়া-অস্তে ঈক্ষণ কেন্দ্রে একটি ছবির আকারে প্রতিভাত হয়। এই প্রযুক্তির পটভূমিতে, আসুন কিছু চিন্তা - ভাবনা করি । মস্তিষ্ক আলোক-প্রতিরোধী, মস্তিষ্কের ভেতরটা ঘন অন্ধকারাচ্ছন্ন, মন্তি্ক যেখানে অবস্থিত আলো সেখানে পৌছে না। ঈক্ষণ কেন্দ্র বলে অভিহিত স্থানটি হচ্ছে নিরেট অন্ধকার একটি স্থান, আলো যেখানে পৌছে না কখনো, হয়তো আপনার জ্ঞাত অন্ধকারতম স্থান এটি । কিন্তু তবু এই নিকষ কালো অন্ধকারের মধ্যেই আপনি দেখতে পান দ্যুতিময় উজ্জ্বল বিশ্বের প্রতিবিদ্ব । চোখে যে ছবি ফুটে ওঠে তা এতো তীক্ষ ও স্পষ্ট যে বিংশ শতান্দীর প্রযুক্তিও তা অর্জন করতে পারেনি । দৃষ্টান্তস্বরূপ, আপনি যে বইটি পড়ছেন এবং যে দুই হাত দিয়ে তা ধরে আছেন সেদিকে তাকিয়ে দেখুন । তারপর মাথা তুলে চার দিকে তাকিয়ে দেখুন । আপনি এমন তীক্ষম ও স্পষ্ট ছবি আর কোথাও কখনও দেখেছেন কি? এমন কি বিশ্বের বৃহত্তম টেলিভিশন নির্মাতার 1১৯

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।