১ প্রোটিন ও নিউক্লেয়িক এসিড উভয়ের গঠনপ্রণালী অতি জটিল। এটা প্রায় অসম্ভব যে, উভয়ে একই স্থানে ও একই কালে স্বতঃ উদ্ভূত হয়েছিল । আবার, একটি ছাড়া অন্যটির অবস্থানও অসম্ভব মনে হয়। কাজেই প্রাথমিক বিবেচনায় এই সিদ্ধান্তই করতে হয় যে, রাসায়নিক প্রক্রিয়ায় কন্মিনকালেও জীবনের উৎপত্তি হতে পারে না।১৫ জীবন যদি প্রাকৃতিক উপায়ে উদ্ভূত না হয়ে থাকে তাহলে, সন্দেহ কি, জীবন ‘সৃষ্টি' করা হয়েছে অতিপ্রাকৃত উপায়ে । এই সত্য সুস্পষ্টর্লপে বাতিল করে দেয় বিবর্তন তত্ত্বকে, যার মূল উদ্দেশ্য সৃষ্টিতত্তব অস্বীকার করা । বিবর্তনবাদের কাল্পনিক যন্তর-মন্তুর দ্বিতীয় যে বিষয়টি ডারউইনের তত্ত্বকে নস্যাৎ করে তা হচ্ছে এই যে, “বিবর্তনবাদী প্রক্রিয়া" বলে এই তত্তরে উপস্থাপিত উভয় ধারণাই বাস্তবে বিবর্তনী ক্ষমতাহীন বলে অনুভূত হয় ৷ ডারউইন তার তথাকথিত বিবর্তন তত্ত্ব সম্পূর্ণরূপে “প্রাকৃতিক নির্বাচন" (ন্যাচারাল সিলেকশন) প্রক্রিয়ার ভিত্তির উপর স্থাপন করেন। এ প্রক্রিয়ার ওপর তিনি কতখানি গুরুত্ব আরোপ করেছিলেন তা তার বইয়ের শিরোনাম থেকেই অনুমান করা যায় 8 The Origin of Species, By Means of Natural 5el€০i০n (প্রজাতিসমূহের উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে)... ‘প্রাকৃতিক নির্বাচন' ধারণামতে কেবল সেসব প্রাণীই জীবন সংগ্রামে টিকে থাকবে যারা অধিকতর শক্তিশালী এবং তাদের প্রাকৃতিক পরিবেশের জন্য অধিকতর উপযুক্ত । দৃষ্টান্তস্বরূপ, বন্যজস্তুর আক্রমণের হুমকির মুখে একটি হরিণের পালের মধ্যে যে হরিণগুলো দ্রচততর গতিতে দৌড়াতে পারবে সেগুলোই বেঁচে থাকবে । সুতরাং হরিণের পাল গড়ে উঠবে দ্রুততর ও বলবত্তর হরিণদের নিয়ে । তবে কোন সন্দেহেরই অবকাশ নেই যে, এই প্রক্রিয়া হরিণদের বিবর্তিত করে অন্য কোন প্রজাতি, যথা $£ ঘোটক-এ রূপান্তরিত করবে না।
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।