বিবর্তনবাদের এমন বৃহৎ অচলায়তনে অবসিত হবার প্রাথমিক কারণ হলো এই যে, এমনকি সরলতম বলে বিবেচিত জ্রীবের মধ্যেও রয়েছে অবিশ্বাস্য রকমের জটিল অবাকাঠামো । এ কথা নির্দ্বিধায় বলা যায়, একটি জীীবকোষ মানুষের সকল প্রযুক্তিগত উৎপন্নের চাইতে জটিল । বিশ্বের সর্বাপেক্ষা উন্নত গবেষণাগারেও অজৈব বস্তুর সমাহার ও সংশ্রেষে একটি জীবকোষ উৎপাদন করা যাবে না। একটি জীবকোষ গঠনের জন্য অনুকূল ও সহযোগী অবস্থা, পরিবেশ ও অনুষঙ্গের সংখ্যা এত বিপুল যে শুধু সংমিশ্রণের তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা করা যাবেনা। কোষ গঠনের মূল উপাদান প্রোটিনের সমাপতনিকভাবে সংশ্লেষিত হবার সম্ভাবনা ৫০০ এ্যামোইনো এসিডযুক্ত সাধারণ প্রোটিনের ক্ষেত্রে ১০৯৫০_-এ ১ গণিতশাস্তে ১০৫০-এ ১ অপেক্ষা কম সম্ভাবনা (probabilit৮)-কে কার্যত অসম্ভব বলে বিবেচনা করা হয়। কোষের পরমাণু কেন্দ্রে অবস্থিত ডিএনএ অণু হচ্ছে বংশানুগতি তথ্যের ভান্ডার এবং এটি একটি অবিশ্বাস্য ডাটা ব্যাংক । হিসেব কষে দেখা গেছে ডিএনএ-তে কোড করা তথ্য যদি কাগজে-কলমে লেখা হয়, তাহলে তা' দিয়ে প্রতিটি ৫০০ পৃষ্ঠা সংবলিত ৯০০ খণ্ডের এনসাইক্লোপিডিয়ার এক বিশাল এরন্থালার গড়া যাবে। এই পর্যায়ে একটি চিত্তাকর্ষক ধাধার উদ্ভব ঘটে £ ডিএনএর পুনর্সৃষ্টি হতে পারে কেবল কতিপয় বিশেষায়িত প্রোটিন (এনজাইম)-এর সহযোগে । কিন্তু এনজাইমগুলোর সংশ্রেষণ সম্ভব কেবল ডিএনএ-তে কোড করা তথ্য দ্বারা । যেহেতু তারা উভয়ে পরস্পরের ওপর নির্ভরশীল, সুতরাং পুনর্ৃষ্টি প্রক্রিয়ায় উভয়কে একই সময়ে বিদ্যমান থাকতে হবে । প্রাণ আপনা-আপনিই উদ্ভূত হয়েছে এই তত্তুটি এখানেই মুখ থুবড়ে পড়ে ৷ ক্যালিকোনিয়ার স্যান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট বিবর্তনতাত্তিক অধ্যাপক লেসলি ওর্গেল তার তত্ত্বের এই বিপর্যয় স্বীকার করেছেন ১৯৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যা “সায়েন্টিফিক আমেরিকান" ম্যাগাজিনে $
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।