কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

পাণের উৎস প্রাণ ডারউইন তার বইতে কোথাও প্রাণের উৎপত্তির বিষয়ে কিছু বলেননি । তাঁর সমকালে বিজ্ঞানের আদিম ব্যুৎপত্তি এ ধারণার বশবর্তী ছিল যে সকল প্রাণীই সরল শরীর সংস্থান বিশিষ্ট । বিভিন্ন জড়বস্তুর সংশ্রেষণে প্রাণের উৎপত্তি হয়। এ অজীবজনি তত্তুটি মধ্যযুগ থেকেই ব্যাপকভাবে স্বীকৃত ছিল। সাধারণ বিশ্বাস ছিল যে, পোকা-মাকড়ের জন্য হয় খাদ্যের উচ্ছিষ্ট থেকে এবং ইঁদুরের জন্য হয় গম থেকে । এ তত্ত্ব প্রমাণের জন্য অনেক কৌতুককর পরীক্ষা চালানো হয়। এক টুকরো নোংরা কাপড়ের ওপর কিছু গম রেখে দিয়ে ভাবা হত খানিক পরেই ওখান থেকে ইঁদুর লাফিয়ে ছুটবে । অনুরূপে, মাংসে উৎপন্ন কীট মনে করা হত অজীবজনি-তত্তবের অভ্রান্ত প্রমাণ । কিন্তু অল্লকাল পরেই জানা যায় ওই কীট মাংসে স্বতঃজনিত হয়ে আবির্ভূত হয়নি, বরং মাছিরা তাকে ওখানে বয়ে নিয়ে গেছে লার্ভা আকারে, খোলা চোখে যা দেখা যায়নি । এমনকি ডারউইনের ওই বই লেখার সময়েও বিজ্ঞানের জগতে রোগজীবাণু (ব্যাকটেরিয়া) অজীবজনি এ বিশ্বাসটি ব্যাপকভাবে স্বীকৃত ছিল। ডারউইনের বইটি প্রকাশের পাচ বছর পর লুই পাস্তুর তার বহু বছরব্যাপী দীর্ঘ গবেষণার ফল প্রকাশ করেন যা ডারউইনের তত্ত্বের অন্যতম স্তম্ভস্বরূপ বিবেচিত অজীবজনি তন্তু অপ্রমাণিত করে। ১৮৬৪ সালে সরবোন-এ তাঁর বিজয়োল্লসিত ভাষণে পান্তুর বলেন, “এ সরল গবেষণা যে মরণাঘাত হেনেছে তা সয়ে আর কোনদিন উঠে দাড়াতে পারবে না অজীবজনি তন্তু ।"১০ বিজ্ঞানের অগ্রগতি প্রাণীদেহের কোষের যে জটিল গঠন উদঘাটিত করে তা', প্রাণ যে নিছক সংমিশ্রণ থেকে উত্থিত হতে পারে-_এ ধারণাকে আরও কঠিন সঙ্কটে ফেলেছে। বিশ শতকের নিষ্ফল প্রয়াস প্রাণের উৎপত্তি সম্পর্কে বিংশ শতাব্দীতে প্রথম যে বিবর্তনবাদী বৈজ্ঞানিক গবেষণায় প্রবৃত্ত হন তিনি হচ্ছেন প্রখ্যাত রুশ প্রাণীবিজ্ঞানী আলেকজান্ডার

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।