ডপসংহার যদি কেউ আস্তরিক সদুদ্দেশ্য নিয়ে কুরআন পাঠ করে এবং কুরআনের বাণী তার অন্তরাত্মায় গ্রথিত হতে দেয়, যদি সে একজন বিশ্বাসী মানুষের চোখ দিয়ে তার চারপাশের জীবন, ঘটনাবলী ও লোকজনকে অবলোকন করে এবং যদি সে আল্লাহকে তার একমাত্র বান্ধবরূপে বরণ করে তাহলে সে কুরআনে উন্মোচিত রহস্যগুলো স্বচ্ছভাবে দেখতে পাবে। ছোট-বড় কোন ঘটনাই এলোপাথাড়ি ঘটে না । দুর্ঘটনা বা সমাপতন বলে কিছু নেই । প্রতিটি ঘটনার পেছনেই থাকে একটি রহস্য, একটি শুভ এঁশী অভিপ্রায় । মানুষ যদি সনিষ্ঠ আত্তরিকতার সঙ্গে কাজ করে এবং সর্বদা খোদাপরস্ত হয় তাহলেই সে এইসব রহস্য অনুধাবন করতে ও তাদের পাশ্চাতে প্রাজ্ঞতা উপলব্ধি করতে পারে। কুরআনের রহস্যগুলো যিনি অনুধাবন করতে পারেন তিনি আল্লাহর আরও অধিক সান্নিধ্যে পৌছাতে পারেন এবং আল্লাহর সঙ্গে তার বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়। তিনি আল্লাহকে, স্বর্গমর্ত্যের সৃষ্টাকে এবং তার শক্তি, প্রজ্ঞা ও জ্ঞান আরও ভাল বুঝতে পারেন। তিনি জানেন আল্লাহ ছাড়া আর কোন বন্ধু নেই এবং রক্ষক নেই । প্রতিটি মুহূর্তে আল্লাহর সৃষ্ট জ্ঞান ও রহস্য দর্শন ও অনুধাবনের আনন্দ-উল্লাসে তাঁরা উদ্বেলিত হন। এই ধরনের ব্যক্তিদের কাছে আল্লাহ্ অধিকতর রহস্য উন্মোচন করেন । তাদের জ্রীবন নিতান্তই সাধারণ মনে হলে কাৰ্যত আল্লাহ প্রতি মুহূর্তেই তাদের জন্যে অসাধারণ কিছু সৃষ্টি করেন। যে কেউ আল্লাহর সৃষ্টির মধ্যে তার প্রজ্ঞা ও রহস্য বুঝতে চান আল্লাহ তাকে তা বোঝার তৌফিক দান করবেন। এ-কথা বলা হয়েছে কুরআনের একটি আয়াতে $ যারা আমার এবাদত করে তাদের জন্য নিশ্চয়ই একটি সরল বাণী রয়েছে এতে (কুরআনে) । সূরা আল-আশ্বিয়া $ ১০৬
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।