কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

কাফেরদের তাৎক্ষণিকভাবে আল্লাহর শাস্তি প্রদান না করার রহস্য কুরআনে উন্মোচিত অন্যতম রহস্য হচ্ছে এই যে, মানুষকে তার পাপাচারের জন্য তৎক্ষণাৎ শাস্তি না দিয়ে একটা নিদিষ্ট সময় পর্যন্ত তা মুলতবি রাখা হয়। নিন্নের দু'টি আয়াতে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে £ আল্লাহ যদি মানুষকে তার কৃতকর্মের জন্য (সঙ্গে সঙ্গে) দণ্ডদান করতেন তাহলে ধরাতলে একটি প্রাণীও বিচরণ করতে পারত না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেহাই দেন। তারপর সময় সূরা ফাতির £ ৪৫ আপনার রব সদা-ক্ষমাশীল, পরম করুণাময় ৷ তিনি যদি তাদের অবিলম্বে তাদের শাস্তি দান করতেন । কিন্তু তাদের জন্য প্রতিশ্রুত সময় রয়েছে যা থেকে তারা লুকোবার পথ পাবে না। সূরা আল-কাহফ্‌ £ ৫৮ পাপাচারের জন্য সঙ্গে সঙ্গে শাস্তি না পেয়ে অনেকে ভাবে কুকর্মের জন্য তাদের জবাবদিহি হতে হবে না। এ ধারণার বশবর্তী হয়ে তারা অনুশোচনা, ক্ষমা প্রার্থনা ও ভুল সংশোধন থেকে বিরত থাকে । এতে করে তাদের স্পর্ধা আরও বেড়ে যায়। এর ফলে পরকালে তাদের শাস্তি যে আরও বেশি অসহনীয় হয়ে উঠবে সেটা বোঝার মত দূরদৃষ্টি তাদের থাকে না। কুরআনে আল্লাহ্র সতর্কবানী রয়েছে ৪ কাফেরদের এ রকম ধারণা করা উচিত হবে না যে, তাদের যে বাড়তি সময় দিচ্ছি তা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে । তাদের

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।