কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

50 সন্ততি দিয়ে তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল তুরান্বিত করছি ? না. মোটেই তা নয় । কিন্তু তারা জানে না। সূরা আল-মুমিনুন £ ৫৪ - ৫৬ এই আয়াতপ্তলোতেই ব্যাখ্যা করা হয়েছে, তাদের যত কিছু সহায়-সম্পদ তা মোটেই তাদের জন্য মঙ্গলজনক নয়। যে সময় তাদের দেয়া হয়েছে তা শুধু তাদের পাপের বোঝা বাড়াবার জন্য । সময় যখন ফুরিয়ে যাবে তখন তাদের ধন-সম্পদ, তাদের সন্তান-সন্ততি কিংবা তাদের মান-মর্যাদা কেহই, কিছুই, অতি বেদনাদায়ক শাস্তি থেকে তাদের বাচাতে পারবে না। অতীত প্রজন্মগুলোতেও যেসব লোক সম্পদ ও প্রাচুর্যের মধ্যে জীবন কাটিয়েও পরিশেষে যন্ত্রণাময় শান্তি পেয়েছে তাদের বিষয়ে আল্লাহ কুরআনে বলেছেন ৪ কত জনগোষ্ঠীকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি। _সূরা মার্য়াম £ ৭৪ এদের কেন বাড়তি সময় দেয়া হয় সে কথা ব্যাখ্যা করা হয়েছে এই আয়াতে ঃ আপনি বলে দিন ঃ যারা বিপথে আছ__পরম করুণাময় আল্লাহ তাদের সময় দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে সে বিষয়ে, তা শাস্তিই হোক কিংবা কেয়ামত ৷ তারপর তারা বুঝতে পারবে, কে নিকৃষ্টতর অবস্থানে রয়েছে এবং কার দলবল দুর্বলতর সূরা মার্য়াম £ ৭৫ আল্লাহ ন্যায়বিচারক ও পরম করুণাময় ৷ তিনি সবকিছুই প্রজ্ঞা ও মঙ্গলের সঙ্গে সৃষ্টি করেন এবং প্রত্যেককে তার কর্মের যোগ্য প্রতিফল দেন। এ বিষয়ে অবহিত বলেই মুমিনগণ আল্লাহর সকল সৃষ্টিতে প্রজ্ঞা ও মঙ্গলের নিদৰ্শন দেখার চেষ্টা করেন। অন্যথায় মানুষ বাস্তবতাবিবর্জিত প্রবন্ধনার জীবনযাপনে অধঃপতিত হতো ।

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।