মানুষকে দেয়া সম্পদ ও সমগ্র বিশ্ববহক্মান্ডের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা যা খুশি তাই দান করেন। আল্লাহই মানুষের জীবিকার সংস্থান করেন, মানুষকে বিত্তশালী করেন ও তাকে পর্যাপ্ত ফসল দান করেন। কুরআনের একটি আয়াতে আল্লাহ বলেছেন $ তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিযিক বাড়িয়ে দেন, আবার বিপরীতক্রমে যাকে ইচ্ছা তার সংস্থান কমিয়ে দেন । তিনি তা করেন কোন নিশ্চিত কারণে এবং প্রজ্বার সাথে । বস্তুত যার সংস্থান বাড়ানো হল আর যার কমানো হল, উভয়কেই আল্লাহ পরীক্ষা করছেন। যারা পেয়েছে তাদের মধ্যে যারা উদ্ধত হয়নি কিংবা বিগড়ে যায়নি বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা পায়নি তাদের মধ্যে যারা আল্লাহ্র উপরে বিশ্বাসে অটল থাকেন তারাই হচ্ছেন আল্লাহর বান্দা, যাদের ওপর আল্লাহ্ সন্তুষ্ট । কুরআনের আয়াতে নবী সুলাইমান (আঃ)-এর জবানীতে বলা হয়েছে যে. বান্দার প্রতি আল্লাহর নিয়ামত কার্যত ওই পরীক্ষারই অবিচ্ছেদ্য অংশ £ কিতাবের জ্ঞানে জ্ঞানী ব্যক্তি বলল, 'আমি তা আপনাকে এনে দেখাব, আপনার চোখের পলক পড়ার আগেই ।' অতঃপর সুলাইমান (আঃ) যখন তা দেখলেন তখন তিনি বললেন £ 'এ আমার রবেরই নিয়ামত আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না কৃতম্নতা । যে কৃতজ্ঞতা প্রকাশ করে তারই লাভ হয় তাতে । আর যে অকৃতজ্ঞ হয় (তার জানা উচিত) নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত ধনী ও পরম বদান্য ।' সূরা আন-নামূল্ $ ৪০ ‘এ আমার রবেরই নিয়ামত আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্জ্তা প্রকাশ করি, না কৃতগ্নতা' কুরআনে উল্লিখিত নবী সুলাইমান (আঃ)-এর এই উক্তি থেকে মানুষকে নিয়ামত প্রদানের একটি কারণের ব্যাখ্যা পাই ।
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।