কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

[lg থাকে, মুহূর্তের জন্যেও তার বিরাম নেই । তার সার্বক্ষণিক প্রয়াস মানুষকে লোভ দেখিয়ে প্ররোচিত করে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা । তাঁরা আরো জানতে পারেন গহন মন কখনো নীরব থাকবে না, সদাসচেষ্ট থাকবে সর্বাবস্থায় উদ্ধত হবে, ভালো সবকিছুই চাইবে নিজের দখলে নিতে এবং সর্বোপরি চাইবে বিলাস-ব্যসনের মধ্যে জীবনযাপন করতে ৷ সংক্ষেপে, সে যেকোন উপায় অবলম্বন করবে মানুষকে এমন মনোভাব গ্রহণ করতে যা আল্লাহর সন্তুষ্টি বিধান উপযোগী নৈতিকতার পরিপন্থী । J বস্তুতঃ কুরআনের নৈতিকতার বিরোধী মনোভাবাপর্ কাফেরদের আচরণ সম্পূর্ণরূপে নিন্ধারিত হয় তাদের গহন মনের দ্বারা । আল্লাহ-ভীরু নয় বলে কাফেররা তাদের বিবেকের নির্দেশ পালন করার ইচ্ছাশক্তি পোষণ করতে পারে না ; বরং তারা তাদের রিপুতাড়িত গহন মনের অনুসরণ করে । দ্বীনের নৈতিকতা বিবৰ্জিত সমাজপশুলোতে সমাজের ব্যক্তি মানুষেরা স্বার্থচিন্তায় সেসব সমাজে স্বার্থের দ্বন্দ, অশান্তি ও বিবাদ লেগেই থাকে । তাই আল্লাহর উন্মোচিত এ রহস্য এতো গুরুত্বপূর্ণ । এই রহস্যের কথা স্মরণে রাখলে গহন মনের বিরুদ্ধে পূর্ব সতর্কতা অবলম্বন করে সঠিক আচরণবিধি অনুসরণ করা যায় । গহন মনকে নিয়ন্ত্রণ করা যায় সে যা চায় তার বিপরীত কর্ম করে। দৃষ্টান্তস্বর্ূপ, গহন মন যদি আলস্যে এলিয়ে পড়তে বলে তো আরও বেশি কঠোর শ্রমের কাজে শশব্যস্ত হওয়া উচিত । সে যদি স্বার্থপর হতে বলে তো আরও বেশি ত্যাগী হতে হবে এবং সে কণ্জুস হতে বলে তো হতে হবে দগ্নাজ্র হস্ত । আমরা সূরা আশ্্‌-শামস থেকে জানতে পারি, আত্মার এ মন্দ দিকটি ছাড়াও আল্লাহ্‌ আত্মার মধ্যে বিশেষ বিবেক সঞ্চারিত করেছেন যা আত্মাকে শীন বাসনা চরিতার্থ করার কাজ্ থেকে বিরত রাখার জন্য মানুযকে প্রেরণা দেয় । কাজে প্রেরণা দেবার শক্তিও রয়েছে। প্রত্যেক মানুষই মনের গহনে এই দুই শক্তির বাদানুবাদ শুনতে পায় এবং ভাল-মন্দ বা ন্যায়-অন্যায়কে স্বতস্ত্রভাবে সনাক্ত করতে পারে, কিন্তু কেবল মুত্তাকীরাই তাদের বিবেকের নির্দেশনা মান্য করেন।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।