কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

অশুভ্তের আবাহন করে এই শক্তি পাপবৃত্তি ও তা পরিহারের পন্থা উভয় বিষয়েই অবহিত । অন্য কথায়, এই অনস্তরতম সত্তাই অশুভ ও গর্হিত কার্যকলাপের প্রণোদনা দান করে। অস্তরতম সত্তার এই দুই বৈশিষ্ট্য নিয়েই আল্লাহ কুরআনে বলেছেন $ এবং তার অস্তরতম সত্তা ও যা তাকে সুঠাম করেছে ; অশুভ প্রবণতা ও কর্তব্যবোধ, উভয় উপাদানে তাকে পূর্ণ করা হয় ; যে ব্যক্তি একে পরিশুদ্ধ করতে পেরেছে সেই হয়েছে কামিয়াব । সূরা আশ-শামস $ ৭-৯ মানুষের সকল পাপাচার ও মন্দকাজের উৎস বলে নিদেশ করা হয়েছে অস্তরতম সত্তাকে । সে কারণে সেই হচ্ছে মানুষের তথা মানব জাতির সবচেয়ে বড় শত্রু । সে উদ্ধত, স্বার্থপর, রিপুতাড়িত, অহঙ্কারী, কেবল নিজের স্বার্থ উদ্ধারে, কামনা-বাসনা পূরণে ও ভোগবিলাসে মত্ত। বৈধ পন্থায় তার আশা-আকাঙ্ঘা পূরণ সব সময় সম্ভব নয় বলে সে মানবজ্ঞাতিকে স্বার্থসিদ্ধিতে যেকোন উপায় অবলম্বনে প্ররোচিত করে কুরআনে নবী ইউসূফ (আঃ)-এর জবানিতে বিষয়টি ব্যাখ্যাত হয়েছে এভাবে £ আমি বলছি না যে আমি নিজেও সম্পূর্ণরূপে নির্দোষ ছিলাম । আমাদের অন্তরতম সত্তা-গহন মন-সকল অপকর্মের হোতা, অবশ্য তাদের নয়, যাদের ওপর আমার রবের করুণা বর্ষিত হয়েছে। আমার রব পরম ক্ষমাশীল, করুণাময় । সূরা ইউসূফ £ ৫৩ মানুষের অস্তরতম সত্তা বা মানুষের অন্তর্গত গহন মন যে মানুষকে পাপাচার ও গর্হিত কর্মে প্রবল প্ররোচনা দেয় এটি আল্লাহ-ভীরু মুমিনদের কাছে উন্মোচিত একটি গুরুত্বপূর্ণ রহস্য । এই রহস্যভেদ থেকেই তারা জানতে পারেন যে, গহন মনের প্ররোচনা ও ফন্দিফিকির অহর্নিশি চলতেই ৭

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।