নিদেশ পালন প্রতি আল্লাহর আরেকটি আদেশ £ :. যদি তারা তা-ই করতো যা করার জন্য তাদের আহ্বান এবং সেক্ষেত্রে আমাদের পক্ষ হতে তাদেরকে অপরিমেয় পুরস্কার দেয়া হত । আর আমরা অবশ্যই তাদের সরল-সঠিক পথে ' পরিচালিত করতাম । সূরা আন-নিসা £ ৬৬-৬৮ মোত্তাকী মুমিনগণ নিজেদের দোষক্রটি স্থালন করে আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি বিধান-উপযোগী নৈতিক পূর্ণতার স্তরে উন্নীত হতে সচেষ্ট হন । তবে দোষক্ৰটির জন্যে ক্ষমাপ্রাপ্ত হয়ে সঠিক পথে পরিচালিত হবার জন্যে অবশ্য প্রয়োজন বিনয় ও নম্রতা । একজন বিনীত ব্যক্তি আত্মশুদ্ধির জন্যে সর্বাগ্রে সর্বপ্রযড়্নে আদেশ মেনে চলবে ৷ তাছাড়া সৎ মুমিনেরা পরস্পরের মিত্র ও রক্ষক ৷ তারা ন্যায়ের পক্ষে দাড়ান ও অন্যায়ের প্রতিরোধ করেন। সুতরাং একজন মুমিনের সতর্কবাণীও আখিরাতের তথা শেষ বিচার দিনের হিসাব- নিকাশে অতীব গুরুত্ববাহী হবে একথা বিবেচনায় রেখে মুমিনদের উচিত পরস্পরের আদেশ উপদেশে যথাযথ গুরুত্ব দূন করা । সৎ উপদেশ যে গ্রহণ করে সে সৎপথে পরিচালিত হয়। আল্লাহ ভার সে সকল বান্দাকে সুসংবাদ দান করেন যারা শয়তানের সংসৰ্গ পরিহার করেন এবং যারা কুরআন ও তার নির্দেশাবলীর প্রতি আহবান জানান ও যারা নির্দেশ মান্য করেন। যারা ভূয়া ভগবানের আরাধনা ত্যাগ করে আল্লাহ্র দিকে পরিচালিত হয় তারা সুসংবাদ পাবে। কাজেই আমার বান্দাদের সুসংবাদ দিন । যারা মনোযোগ দিয়ে বক্তব্য শোনে এবং তারপর তার মধ্যে যা শ্রেষ্ঠ তার অনুসরণ করে তারাই সৎপথে পরিচালিত হয়েছে এবং তারাই ধীমান । সূরা আয-যুমার $ ১৭-১৮
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।