কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

সরল সঠিক পথ সন্ধানের রহস্য প্রায় সব মানুষেরই জীবনচর্যায় ভালোমন্দ দুটি দিক আছে । ব্যক্তিভেদে এই ভালোমন্দ বিচারের মানদণ্ডে অনেক তফাৎ হয়। একটি বই, একজন মানুষ একজন রাজনীতিক, কিংবা কখনো কখনো একজন দার্শনিক কোন ব্যক্তির জীবনে পথপ্রদর্শক হতে পারে। তবে সঠিক পথ, যে পথ মুক্তির মঞ্জিলে পৌছাতে পারে, সে পথটি হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম । এই পথের পরম সিদ্ধি হচ্ছে আল্লাহ্র সন্তুষ্টি, করুণা ও জান্নাত । অন্যসব পথ আপাত দৃষ্টিতে যত আকর্ষণীয় মনে হোক না কেন, সেগুলো হচ্ছে ছলনাময় এবং তাদের পরিণাম হচ্ছে ধ্বংস, হতাশা, দুঃখ আর ইহকাল-পরকাল উভয় ক্ষেত্রেই বেদনাময় শাস্তি । দৃঢ় প্রতীতির সাথে বিশ্নাস সবার ওপরে, দৃঢ় বিশ্বাস বা ঈমান থাকতে হবে, তবেই সরল সঠিক পথে পরিচালিত হবার আশা করা যাবে । যদি কেউ বিশ্বাস করে যে, স্বর্গ-মর্ত্য ও উভয়ের মধ্যবর্তী সব কিছুর মালিক আল্লাহ্‌ এবং তার অস্তিত্বের হেতু হচ্ছে আল্লাহর সেবক হওয়া, আর সারাজীবন আল্লাহর সম্ভুষ্টি অর্জনে আস্মোৎসর্গ করা তাহলে আল্লাহ্‌ তাকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ, পরকাল ও কুরআনে বিশ্বাস হতে হবে একটি দৃঢ়, সংশয়াতীত ও অবিচলিত বিশ্বাস । কিছু কিছু লোক নিজেদের ঈমানদার বলে দাবি করলেও মনে মনে সংশয় পোষণ আদৰ্শানুসারে জীবনযাপনে শৈথিল্য দেখায় এবং আল্লাহ্‌ ও দ্বীনের প্রতি বৈরী মনোভাব প্রদর্শন করে। কিন্তু যাদের আল্লাহ সরল-সঠিক পথে পরিচালিত করেন তারা স্থির অচঞ্চচ্ল বিশ্বাসে অটল থাকেন £

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।