অন্নেষায় এমনভাবে বিভোর হয়ে পড়ে যেন এই ইহজীবন তাদের সমগ্র জীবন জীবনভোর তারা লোভাতুর এই অন্তেযায় ব্যাপৃত থাকে । শক্তিশালী, ক্ষমতাবান ও সন্মানিত হবার বিষয়ে তাদের আছে নিজস্ব মূল্যবোধ ও মানদণ্ড । হতে হয়। এর কোন একটিতে ঘাটতি হলেই তারা ভাবে তাদের সব মান- সম্মান ও খ্যাতি-প্রতিপত্তি ধূলোয় মিশে গেল । কিন্তু তারা ভ্রান্ত । তাদের ভ্রান্তিটি কুরআনে ব্যাখ্যা করা হয়েছে এভাবে £ তারা তাদের শক্তি ও ক্ষমতার উৎস হিসেবে আল্লাহ ছাড়া অন্যের আরাধনা করেছে । কিন্তু না, তা হবে না । তারা তাদের আরাধনা অন্বীকার করে তাদের বিরোধী হয়ে যাবে । সূরা মারয়াম ৪ ৮১-৮২ ক্ষমতা ও বলবত্তার একক মালিক আল্তাহ্ । তিনি যাকে ইচ্ছা ক্ষমতা ও বলবত্তা দান করেন । সুতরাং যারা ক্ষমতা ও আধিপত্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া অন্যতর উপায় অবলম্বন করে তারা আল্লাহ্র শরীক সাব্যস্ত করে, কেননা, ধন, গৌরব বা মর্যাদার দ্বারা কোন ব্যক্তির সাধ্য নেই ক্ষমতায়নের । তাছাড়া, ব্যক্তির ক্ষমতা ফিরিয়ে নেয়া আল্লাহর জন্য মুহূর্তের ব্যাপার মাত্র । দৃষ্টান্তস্বরূপ, একজন শীর্ষ নির্বাহী মুহূর্তে তার সমুদয় ধন-সম্পদ, মর্যাদা ও সম্মান হারাতে পারে, কেননা, আল্লাহই হচ্ছেন সবকিছুর একমাত্র ও প্রকৃত মালিক । আল্লাহ তার সে সব বান্দাকে সম্মানে ও ক্ষমতায় অভিযিক্ত করেন যারা সৰ্বান্তকরণে তার আরাধনা করেন এবং কুরআন অনুসরণ করেন । কুরআনের
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।