তাদের প্রার্থনা মঞ্জুর করে তাদের রব বললেন, “আমি বিনষ্ট করি ' না তোমাদের কমুফল, তোমরা পুরুষ বা নারী যা-ই হও না কেন, এক্ষেত্রে তোমরা পরম্পরের সমান । যারা গৃহ ত্যাগ করেছে বা গৃহ থেকে বিতাড়িত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে আমি তাদের থেকে তাদের - দোষক্ৰটিগুলো স্থালন করব এবং আল্লাহর পুরঙ্কারস্বরূপ তাদের “ দাখিল করব বেহেশতে, যার তলদেশে প্রবাহিত শীতল বারিধারা । শ্ৰেষ্ঠ পুরস্কার রয়েছে আল্লাহর কাছে।" '_সূরা আলে-ইমরান £ ১৯৫ যারা আল্লাহ্র পথে গৃহত্যাগ করে নিহত হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের উৎকৃষ্ট জীবিকা দান করবেন । তিনিই তো করবেন যা তারা পছন্দ করবে । আল্লাহ্ সর্বজ্ত, পরম সহিষ্ণু । -_সূরা-আল-হাজ্জ $£ ৫৮-৫৯ আল্লাহ্র পথে নিহত ব্যক্তিদের বিষয়ে উপরোক্ত আয়াতগুলোতে কুরআনের কতিপয় রহস্যই উন্মোচন করা হয়েছে যা সর্বসাধারণের গোচরীভূত নয় ।
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।