কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর পথে নিহতরা মৃত নয় আল্লাহ্‌ কুরআনে আরেকটি রহস্য উন্মোচন করেছেন এই মর্মে যে যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেন তারা প্রকৃত প্রস্তাবে “মৃত" নন, বরং আল্লাহ্র যারা আল্লাহ্র পথে নিহত হয়েছে তোমরা তাদের মৃত ভেবোনা। না, মোটেই তা নয়। তারা তাদের রবের সন্নিকটে জীবিত ও সুসংস্থিত ; আল্লাহর কাছ থেকে প্রাপ্ত অনুগ্রহে তারা উল্লসিত এবং যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, পেছনে রয়ে গেছে তাদের ব্যাপারে আনন্দ প্রকাশ করছে। তাদের কোন ভীতির অনুভূতি নেই, দুঃখবোধ নেই, আল্লাহর অপার অনুগ্রহে ও নিয়ামতে তারা উৎফুল্ল । আল্লাহ্‌ মুমিনদের কর্মফল বিনষ্ট করেন না। সূরা আলে-ইমরান £ ১৬৯-১৭১ যারা আল্লাহর পথে নিহত তাদের মৃত ভেবো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা জানো না। _সূরা আল-বাকারা £ ১৫৪ শহীদদের এঁ গন্তব্য নির্দেশনা যে আল্লাহ্র সন্মুখে পরিপূর্ণ করা হয় এবং তারা যে বেহেশতে স্বাগত হন সেই রহস্যটি উন্মোচিত হয়েছে কুরআনের নিম্নোদ্মৃত আয়াতসমূহে £ Heese এবং যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কিছুতেই তাদের কর্মফল নষ্ট হতে দেবেন না । তিনি তাদের পথনির্দেশ করবেন এবং তাদের অবস্থার উন্নতি করবেন এবং তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যে বিষয়ে তিনি তাদের অবহিত করেছেন। সূরা মুহাম্মদ £ ৪-৬

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।