কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

এবাদত মুমিনকে মন্দকাজ সালাত আল্লাহর আরাধনার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া । কুরআনে নির্দেশিত পদ্ধতি অনুযায়ী দিনে পাচ ওয়াক্ত সালাতের বিধান করা হয়েছে। কঠোরভাবে এবাদতে নিষ্ঠাবান তাদের জন্য আরেকটি পুরস্কারের কথাও বলা হয়েছে কুরআনে £ আপনার প্রতি কিতাব থেকে যা নাযিল করা হয়েছে তা আবৃত্তি করুন এবং সালাত কায়েম করুন । সালাত আপনাকে অশ্লীলতা ও অপকর্ম থেকে দূরে রাখবে । আল্লাহ্‌কে স্বরণ করা আরো ভালো । আল্লাহ জানেন আপনি কি করেন। সূরা আল-আনকারুত £ ৪৫ এই আয়াতে আল্লাহ্‌ বলেছেন যারা সালাত কায়েম করে অশ্লীলতা ও অপকর্ম থেকে তারা দূরে থাকে । আল্লাহই তাদের এই স্থলন পরিহার করার অনুপ্রেরণা দান করেন। যে ব্যক্তি কুরআনে নির্দেশিতভাবে সালাত কায়েম করে ও নিষ্ঠার সাথে এবাদাত করে সে আল্লাহকে ভয় করে। দিনে পাচবার আল্লাহ্র সম্মুখে দণ্ডায়মান এবং আনত ও সিজদারত হবার ফলে অবশ্যই সে মন্দকাজ থেকে দূরে থাকবে এবং আন্তাহ্‌কে ভয় করবে । আল্লাহর ইচ্ছা ও অনুপ্রেরণায় তার . বিবেক তাকে অশুভ ও অন্যায় কাজ থেকে বিরত রাখবে । যদি বা সে কখনো মুহূর্তের ভুলে কোন অন্যায় করে ফেলে তাহলেও সে অচিরেই সে ভুলটা বুঝতে পারবে এবং অসীম শক্তির অধিকারী আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা ক্ররবে । এভাবে সে অনুতাপ করবে এবং ভবিষ্যতে অন্যায় কাজ থেকে বিরত থাকবে ।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।