কুরআনে আল্লাহ্ মৃত্যু সম্পর্কে একটি রহস্য উন্মোচন করেছেন যা বহু বাহ্যিকভাবে যা' দেখে তার চাইতে সম্পূর্ণ আলাদা । আল্লাহ বলেন $ মৃত্যুর থাবা যখন তার কণ্ঠ দেশে পৌছে গেছে এবং তোমরা তার দিকে তাকিয়ে রয়েছ, তখন আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী থাকি কিন্তু তোমরা দেখতে পাও না। সূরা আল-ওয়াকিয়া £ ৮৩-৮৫ আল্লাহর উন্মোচিত আরেকটি রহস্য হচ্ছে মৃত্যুর মুহূর্তে কাফেররা যে ত্রাস ও যন্ত্রণা ভোগ করে সে সম্পর্কিত । মুমুর্যু ব্যক্তির শয্যাপাশে যারা উপস্থিত তারা এই ত্রাস দেখতে পাবার কথা নয়। এ সম্পর্কে আল্লাহ্ জানাচ্ছেন নিয্লোক্ত কয়েকটি আয়াতে $ ওই ব্যক্তির চেয়ে বড় গুনাহগার আর কে যে আল্লাহ্র প্রতি মিথ্যা অপবাদ দেয় অথবা তাঁর নিদর্শনসমূহ অস্বীকার করে কিংবা দাবি করে, ‘আমার কাছে এই ওহি নাযিল হয়েছে' যখন আদপেই তার কাছে কোন কিছুই নাযিল হয়নি অথবা যে ব্যক্তি বলে ‘আমিও নাযিল করবো যেমন আল্লাহ্ নাযিল করেছেন' ₹ঃ আহা, আপনি দেখ্তে পেতেন ওই পাপীরা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, “বের কর তোমার প্রাণ । আল্লাহর সম্পর্কে অপবাদ প্রচারের এবং তার নিদর্শনসমূহ সম্পর্কে গুদ্ধত্য প্রকাশের প্রতিদান পাবে আজ $ কঠোর, অবমাননাকর শান্তি ।" সূরা আনআম £ ৯৩ তাদের বিত্তবেসাত আর সন্তান-সন্ততি দেখে অভিভূত হবেন না। এ সবের মাধ্যমেই আল্লাহ্ চান দুনিয়ায় তাদের শান্তি দিতে, এবং তারা যেন কাফের থাকা অবস্থায় প্রাণ ত্যাগ করে। সূরা আত-তাও্বা £ ৮৫
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।